হোটেলে কাটানো ৪ ঘণ্টা, এবার জবাব দিলেন সায়ন্তিকা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৭ পিএম

এ যেন রবিঠাকুরের অমর ছোট গল্প—শেষ হইয়াও হইলো না শেষ। প্রসঙ্গ—জায়েদ খান-সায়ন্তিকা ব্যানার্জি এবং তাঁদের চলচ্চিত্র ‘ছায়াবাজ’।

সেই ছবির কারণে কক্সবাজারে গিয়েছিলেন কলকাতার এ নায়িকা। হয়েছে হট্টগোল। প্রযোজক মনিরুল ইসলাম ও নৃত্য পরিচালক মাইকেল বাবুর অভিযোগ—শুটিংয়ের মাঝে হোটেলে গিয়ে অতিরিক্ত সময় ব্যয় করেছেন নায়ক ও নায়িকা। ড্রেস পরিবর্তনের কথা বলে চার ঘণ্টা সময় নিয়েছেন জায়েদ ও সায়ন্তিকা।

বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন নায়িকা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি। চার ঘণ্টা হোটেল রুমে কী করছিলেন দুজনে, জামা বদলাতে এতক্ষণ সময় লাগে—এমন প্রশ্নে সায়ন্তিকা চূড়ান্ত তিতিবিরক্ত।

এই প্রসঙ্গে নায়িকার বক্তব্য, ‘দুজন মানুষ হোটেল রুমে বসে থাকতেই পারে। কে আমায় নিয়ে কী ধরনের ঘৃণ্য মন্তব্য করবে এটা ভাবার বিষয় নয়। কোনও মানুষকে সাফাই দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’

দুই বাংলায় এখনও চূড়ান্ত শোরগোল। সায়ন্তিকা-জায়েদের শুটিং ফ্লোরে নাকি প্রেমের গন্ধ পেয়েছেন অনেকে। দুজনে একসঙ্গে হোটেলে হেঁটে বেড়িয়েছেন, হাত ধরে। খাইয়ে দিয়েছেন একে অপরকে। সায়ন্তিকার জন্য সকালের নাস্তা পর্যন্ত ব্যবস্থা করে দিয়েছেন জায়েদ। তবে নায়ক বিষয়টি বন্ধুসুলভ দৃষ্টিতে দেখতে বলেছেন।

প্রসঙ্গত, ছবিটি পরিচালনা করছেন তাজু কামরুল। এর কেন্দ্রীয় চরিত্রে আছেন জায়েদ খান ও সায়ন্তিকা।

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ব্যস্ততা বাড়াচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা অধরা খান। একজন যুক্তরাষ্ট্রে, অন্যজন কানাডায়—দুজনেরই এখন সময় কাটছে নতুন নতুন কাজ ও...
বছর দুয়েক ধরেই আমেরিকায় অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। তবে থেমে নেই তাঁর শৈল্পিক চাকা! সেখানে বিভিন্ন স্টেজ শোয়ে অংশগ্রহণের পাশাপাশি নতুন নতুন কাজের মাধ্যমে ভক্তদের রীতিমতো চমকে দিচ্ছেন...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ভক্তদের অপেক্ষার অবসান। ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’র দ্বিতীয় পর্ব নিয়ে ফিরলেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে ঠিকানা টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এই শর্টফিল্ম সিরিজের...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর