টিভি শোয়ে নাচলেন কয়েদিরা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৪ পিএম

দীর্ঘদিন ধরেই কয়েদিদের নিয়ে কাজ করছেন ভারতীয় অভিনেত্রী-নৃত্যশিল্পী অলকানন্দা রায়। তাঁদের তিনি নাচ শেখান, নাটক শেখান। বিভিন্ন অনুষ্ঠানে পারফর্মও করেন তাঁরা। অভিনেতা নাইজেল আকারা যখন জেলে ছিলেন, তখনও তাঁকে নিয়ে একাধিক কাজ করেছেন এই অভিনেত্রী। এবার ‘ড্যান্স বাংলা ড্যান্স’ টেলিভিশন শোয়ে পারফর্ম করলেন তাঁর ছাত্ররা।

রোববার (২৪ সেপ্টেম্বর) ড্যান্স বাংলা ড্যান্সের মঞ্চে বেশ আপ্লুত ছিলেন এই বর্ষীয়ান অভিনেত্রী। তিনি বললেন, ‘আজকে আমার ভীষণ ভালো লাগছে যে আমার ছেলেরা এই প্রথম কোনও রিয়্যালিটি শোতে পারফর্ম করবে। তারা সবাই সংশোধনাগারের আবাসিক। ওরা আমাকে মা বলে, তাই ওদের মা হিসেবে আমি সবসময় প্রার্থনা করব ওরা যেন মুক্তি পায়, সুন্দর জীবনে ফিরে যায়। ওরা আজ একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পাচ্ছে সেটা আমার জন্য একটা বড় পাওয়া।’

এমনকি কথায় কথায় অলকানন্দা জানিয়েছেন, তাঁর ‘ছেলেরা’ যে কেবল নাচ করছেন, সেটাই নয়; নাচের পোশাক, প্রপস—সবই তাঁদের বানানো। একই সঙ্গে গানও গেয়েছেন তাঁরাই। অভিনেত্রী আরও বললেন, ‘এটা ওদের ৯৮তম পারফরমেন্স। এর সম্পূর্ণ ক্রেডিট ওদের। আমি ওদের পাশে আছি কেবল। ওদের হাত ধরেছি।’

জি-বাংলার আরেকটি ভিডিওতে দেখা যায় কয়েদিরা মঞ্চে নাচ করছেন। এরপর অলকানন্দাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন ‘ডিস্কো ড্যান্সার’ অভিনেতা মিঠুন চক্রবর্তী। তুলে দেন একটি স্মারক। সঙ্গে দেখা গেছে মৌনী রায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কেও।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর