সেন্সর ছাড়পত্র পেল ‘কাঠগোলাপ’ 

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৬ পিএম

তরুণ নির্মাতা সাজ্জাদ খান পরিচালিত ‘সাহস’ ছবিটি নিয়ে নানা আলোচনা চাউর হয়েছিল। পরে সেটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। বেশ প্রশংসিতও হয়। এবার আসছে এই নির্মাতার নতুন সিনেমা ‘কাঠগোলাপ’। রোববার (২৪ সেপ্টেম্বর) বিনাকর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে এটি।

বিষয়টি নিশ্চিত করে সাজ্জাদ খান বললেন, ‘এ বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি আমরা। কিন্তু মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি।’

সাজ্জাদ খান। ছবি: ফেসবুক থেকে নেওয়া জানা গেছে, ২০২২ সালের অক্টোবরে দৃশ্যধারণ হয় ‘কাঠগোলাপ’ ছবির। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, কেয়া, মেঘলা মুক্তা, রাশেদ মামুন অপু, একে আজাদ সেতু, জামশেদ শামীম, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু, সুজন হাবিব প্রমুখ। সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন অপূর্ণ রুবেল।

‘কাঠগোলাপ’ ছবির কাহিনি এগিয়েছে পরিবারিক সংকটের গল্প নিয়ে। নানা নাটকীয়তা মধ্য দিয়ে এই সংকটগুলো উঠে আসবে পর্দায়—এমনটিই জানালেন নির্মাতা সাজ্জাদ। এটি তাঁর দ্বিতীয় ছবি, প্রথম নির্মিত চলচ্চিত্র ‘সাহস’। যেখানে জুটি বেঁধেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিয়া হক অর্ষা।

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে আয়োজিত এক বিক্ষোভে...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর