মাশরাফি কেন বিসিবিতে তা আমরা জানি না, জানার কথাও না: রাজ্জাক  

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩২ পিএম

মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, তিনি ব্যক্তিগত কাজে এসেছেন। কিন্তু আজ মিরপুরে মাশরাফির আগমণ নিয়ে গুঞ্জনের শেষ নেই। গুঞ্জন হবে না-ইবা কেন, বিশ্বকাপের বাংলাদেশ দলে তামিম ইকবালের না থাকা এবং এর সঙ্গে তামিম-সাকিব দ্বন্দ্বের গুঞ্জন মিলিয়ে বাংলাদেশের ক্রিকেট যে গতকাল থেকেই সরগরম!

নিউজিল্যান্ডের বিপক্ষে আজ তৃতীয় ওয়ানডের পর বাংলাদেশ বিশ্বকাপের দল ঘোষণা করেছে। এরপর সংবাদ সম্মেলনে এসেছেন নির্বাচক প্যানেলের দুই সদস্য মিনহাজুল আবেদিন নান্নু ও আব্দুর রাজ্জাক। সেখানে মাশরাফির বিসিবিতে আগমণের কারণ নিয়ে প্রশ্নে রাজ্জাক বলেছেন, এ ব্যাপারে তাঁরা কিছু জানেন না।

বিশ্বকাপের বাংলাদেশ দলে তো দুটিই বড় খবর – তামিমের না থাকা আর মাহমুদউল্লাহ রিয়াদের ফেরা। এ নিয়ে আলোচনা-বিতর্কেরও শেষ নেই। তামিমের না থাকার গুঞ্জন গতকাল রাত থেকেই চাউর হয়েছে। শোনা যাচ্ছিল, তামিম নিজেই নির্বাচকদের বলেছেন, বিশ্বকাপের দল নির্বাচনের সময়ে তাঁর ফিটনেসের ব্যাপারটা মাথায় রাখতে। কিন্তু অধিনায়ক সাকিব ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে চেয়েছেন, পুরোপুরি ফিট নন – এমন কাউকে দলে না রাখতে।

এর মধ্যে আজ যখন মাশরাফি গেলেন বিসিবিতে, গুঞ্জন আরও ডালপালা মেলে। তবে কি বাংলাদেশ ক্রিকেটে ‘সর্বজনবিদিত গুঞ্জন’ হয়ে থাকা তামিম-সাকিবের দ্বন্দ্ব মেটাতে বিসিবিতে মাশরাফি, বিশ্বকাপের দলে কোনো প্রভাব পড়বে বিসিবিতে তাঁর এই হঠাৎ আগমনের?

গত জুলাইয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভেঙে ফেরেন তামিম, সেখানে মাশরাফিরও একটা ভূমিকা ছিল বলে শোনা যায়। ছবি: ফেইসবুক

মাশরাফি তাঁর বিসিবিতে যাওয়ার কারণটা ‘ব্যক্তিগত’ বললেও তাতে গুঞ্জন তো আর থামার কথা নয়! থামেওনি। কারণ, বাংলাদেশের ক্রিকেটে মাশরাফিকে সর্বশেষ এভাবে আলোচনায় আসতে তো দেখা গেছে গত জুলাইয়ে অবসর ঘোষণা দেয়া তামিমকে ফেরানোর ক্ষেত্রে‍!  

দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে তাই মাশরাফির বিসিবিতে যাওয়া নিয়ে প্রশ্ন হয়েছে, তার জবাব দিয়েছেন আব্দুর রাজ্জাক। মাশরাফি দল নির্বাচন করতে এসেছেন – এমন গুঞ্জন কেন ছড়াল, তা নিয়েই প্রশ্ন রাজ্জাকের, ‘মাশরাফি দল নির্বাচন করতে আসেনি। ও বোর্ড সভাপতির (নাজমুল হাসান পাপন) সঙ্গে কথা বলতে এসেছিল। আমি জানি না সবাই কেন বলছে যে ও দল নির্বাচন করতে বা অন্য কারণে এসেছে। এমন কিছু ছিল না।’

তাহলে মাশরাফির বিসিবিতে যাওয়ার  কারণ কী? সে উত্তর অবশ্য রাজ্জাকের কাছে নেই, ‘আমরা আসলে জানিও না (সে কেন এসেছে)।  সে সভাপতির সঙ্গে কথা বলতে এসেছে অথবা দেখা করতে এসেছে। সিরিজ চলার সময় খেলোয়াড়েরা এভাবে আসে। খুব সম্ভবত সেজন্য এসেছে। আমি জানিও না। আমাদের জানারও কথা না।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
জাতীয় দলে তিন সংস্করণেই খেলেন শরীফুল। সম্প্রতি হ্যামস্ট্রিং চোট থেকে ফিরেছেন। এমন অবস্থায় কাউন্টিতে বাড়তি চারটি ম্যাচ শরীফুলের ওপর চাপ আরও বাড়াতে পারে বলে মনে করেন নাফীস। বিসিবির এই কর্মকর্তার...
ম্যাকাইয়ে বাংলাদেশ যে ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে, এটার ধারণা মিলেছিল বাংলাদেশের প্রথম ইনিংসের পরই। গতকাল শনিবার টেস্টের প্রথম ইনিংসে মোটে ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এরপরও বাংলাদেশ ম্যাচে টিকে...
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
লোডিং...

এলাকার খবর