তামিমের বিকল্পচিন্তা বিশ্বকাপে বিকল না হলেই হয়

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:০০ পিএম

তানজীদ হাসান তামিমের অভিষেক এশিয়া কাপেই হয়ে গেছে। অভিষেকে শূন্য রানে ফেরা তামিম এখনো আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না। বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবের চাপেই হোক বা যেকোনো কারণেই হোক। ৫ ওয়ানডের ক্যারিয়ারে এখনো কোনো বড় ইনিংস খেলা হয়নি তামিমের।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরুটা দারুণ করেছিলেন, কিন্তু দারুণ তিনটি চারের পর ফিরে গেছেন। আজও প্রথম ওভারে ট্রেন্ট বোল্টকে দুর্দান্ত এক চার মেরে যে আশা দেখিয়েছিলেন, সেটা বোল্টের পরের ওভারে নিজেই নষ্ট করেছেন স্টাম্পের বাইরের বলে আলতো খোঁচা মেরে।

তবে তাতে বিশ্বকাপ স্বপ্নের কোনো ক্ষতি-বৃদ্ধি হয়নি তানজীদ তামিমের। বিশ্বকাপ দলে তামিম ইকবালের জায়গা না হলেও সুযোগ মিলেছে তামিম জুনিয়রের। লিটন দাসের পাশে দ্বিতীয় স্বীকৃত ওপেনার হিসেবে তাঁকেই নিয়েছেন নির্বাচকেরা।

আজ যখন নিউজিল্যান্ডের বিপক্ষে তামিম আউট হয়েছেন, বাতাসে তখন গুঞ্জন- চোটের কারণে তামিম ইকবাল বিশ্বকাপে সুযোগ নাও পেতে পারেন। ঠিক সে সময় অভিষিক্ত জাকির হাসানের ১ রানে ও তানজীদ তামিমের ৫ রান করে ফেরা বিশ্বকাপে বাংলাদেশের ওপেনিং নিয়ে দুশ্চিন্তা আতঙ্কে রূপ দিয়েছিল।

মাঝে সুযোগ পেয়ে নাঈম শেখ তেমন কিছু করতে পারেননি। এনামুল হক বিজয়কে তো নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচেও খেলানোর প্রয়োজন দেখেনি টিম ম্যানেজমেন্ট। দুজনকেই বিশ্বকাপের স্কোয়াডে রাখেননি নির্বাচকেরা। ডাক পাওয়া তামিম আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪ ইনিংসে করেছেন ৩৪ রান।

এমন নয় যে আজকের ইনিংস দেখে বিশ্বকাপের দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। তেমনটা হলে, সেটা হতো চুড়ান্ত অপেশাদারি আচরণ। কিন্তু আজ ভালো পারফরম্যান্স করলে অন্তত বিশ্বকাপের আগে একটু স্বস্তি পেতেন নির্বাচকেরা।

তামিম নেই, স্বীকৃত ওপেনার বলতে শুধু লিটন দাস। এ অবস্থায় শুধু সাকিবকেই ওপেনার হিসেবে নিয়েছে দল। এ ব্যাপারে নির্বাচক কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘অনেকগুলো ওপেনারকে আমরা দেখেছি, এর মধ্যে তানজীদ তামিম আমাদের হাইপারফরম্যান্স ইউনিটে অনেকদিন ছিল। ইমার্জিং কাপে যথেষ্ট ভালো করেছে।’

তবে সেই ভালোটা জাতীয় দলে এখনো দেখাতে পারেননি তানজীদ তামিম। গত ৬ জুলাই তামিম ইকবালের আকস্মিক অবসরের পর বিভিন্ন ওপেনিং কম্বিনেশন ব্যবহার করে দেখেছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু ৯ ম্যাচের মধ্যে মেহেদী হাসান মিরাজ ও নাঈম শেখের সাময়িক জুটিই শুধু দুটি পঞ্চাশ পেরোনো জুটি গড়তে পেরেছে। বাকি সাত ইনিংসে কখনো ২০ রানও পেরোতে পারেনি বাংলাদেশের ওপেনিং জুটি।      

তামিমের চোট সমস্যা বিশ্বকাপ স্কোয়াড থেকে তাঁকে বাদ দিয়ে দিয়েছে। ফর্ম হারিয়ে বসেছেন লিটন দাসও। এমন অবস্থায় শুধু তানজীদকে নিয়েই বিশ্বকাপে যাবে বাংলাদেশ? নান্নু অবশ্য আশা করেন, বিশ্বকাপে পেলে ভালোই করবেন তামিম, ‘এখন যে কয়েকটা সুযোগ পেয়েছে, আমরা আশাবাদি সামনে কিছুদিন চেষ্টা করলে ও নিজেকে দাঁড় করাতে পারবে। আশা করছি বিশ্বকাপে সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে পারবে।’

অর্থাৎ আশায় ভেলা ভাসিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। এখনো নিজেকে প্রমাণ করতে পারেননি, এমন একজন ওপেনার যখন স্কোয়াডের দুই ওপেনারের একজন, তখন এছাড়া আর উপায় কী? শুধু আশায় থাকতে হবে সে ভেলা বিশ্বকাপের নির্দয় সাগরে যেন বিকল না হয়ে পড়ে।

জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার সিরিজ বাঁচানোর ম্যাচ বাংলাদেশের। প্রথম ওডিআইতে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি মিরাজের দল। ব্যাটারদের উপর দায়িত্ব থাকছে বেশি। ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে...
মান বাঁচানোর ম্যাচে এলোমেলো ব্যাটিংয়ে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ব্যাটারদের আসা-যাওয়া ও ৬৪ ডট বল খেলা বাংলাদেশ কোনোরকমে ১০৯ রানের সংগ্রহ পায়। ছোট লক্ষ্য পেয়ে আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১১ ওভারেই ৭...
পরিকল্পনাহীনতা ও সুযোগ কাজে লাগাতে না পারায় হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে সেরা একাদশ নিয়ে মাঠে নেমে জয় চায় টাইগাররা। অন্যদিকে সিরিজ নিশ্চিত করা অস্ট্রেলিয়ার লক্ষ্য প্রক্রিয়া...
চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় অস্ট্রেলিয়ার। ১৯৭ রানের টার্গেটে নেমে দারুণ লড়াইয়ে ৬ উইকেটে ১৮৯ রানে শেষ হয় স্বাগতিকদের নির্ধারিত ওভার। অজিদের...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর