শাকিব প্রসঙ্গ এড়িয়ে যেতে চেয়েও বললেন, ‘তিনি সুপারস্টার’

টিভি নাটকে রোমান্টিক হিরো জিয়াউল ফারুক অপূর্ব। কলকাতার বড় পর্দায় কাজ করছেন, তবে সেটা খলচরিত্রে। চলচ্চিত্রের নাম ‘চালচিত্র’।

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০২:১৩ এএম

সিনেমাটির কাজ করতে আপাতত ওপার বাংলায় আছেন অপূর্ব। নিজের ক্যারিয়ার ও ছবিটি নিয়ে কথা বলেছেন সেখানকার এক পত্রিকায়। আর সেটা বলতে গিয়েই চলে এসেছে শাকিব খানের বিষয়টিও।

সংবাদমাধ্যম আনন্দবাজারের করা প্রশ্নটা ছিল এমন—বাংলাদেশে বড় পর্দার হিরো বলতে কি শুধুই শাকিব খান? অপূর্বর প্রত্যুত্তর, ‘‘এগুলো নিয়ে কথা বলতে চাই না। পরবর্তী প্রশ্নতে চলে যাওয়াই সমীচীন। (একটু থমকে...) আমি শুধু বলতে পারি তিনি, ‘সুপারস্টার’।’’

ব্যাখ্যাটা করলেন এভাবে, ‘‘এত বছর ধরে একটা ইন্ডাস্ট্রিকে ধরে রাখতে দম লাগে। সেই সম্মান তাঁর প্রাপ্য। কেউ কারও থেকে কম বা বেশি নয়। সবার জীবনে উত্থান-পতন থাকে। আজ যে ‘সুপারস্টার’, ভবিষ্যতে অন্য কেউ সেই জায়গা নেবে।’’

কলকাতার লুকে অপূর্ব। ছবি: সংগৃহীত অন্যদিকে গত ঈদে ‘সুড়ঙ্গ’ নিয়ে কলকাতায় গিয়েছিলেন আফরান নিশো। তার বেশ কিছু মন্তব্য সমালোচিত হয়। অপূর্বর কাছে নিশো প্রসঙ্গে করা হয় প্রশ্ন।

জানতে চাওয়া হয়, তাঁদের চেহারা নিয়ে তাঁর কোনও বিড়ম্বনা পড়তে হয়েছে কিনা! অপূর্ব বলেন, ‘বিড়ম্বনায় নিশোকে পড়তে হয়েছে। প্রচুর মানুষ ওকে অপূর্ব বলে ডাকত। ওকে বেশ ভুগতে হয়েছে তার জন্য। থ্যাঙ্ক গড যে ও নিশো হয়ে উঠতে পেরেছে। আসলে নিশোকে নিয়ে এসেছিলাম আমি। অভিনেতা হওয়ার আগে থেকে আমরা বন্ধু। আমি যখন নাটক শুরু করি, তখনই রাকাত ভাইকে বলি ওকে নাটকে নেওয়ার কথা। তার পর মাঝে অন্য কাজে ব্যস্ত ছিল। এখন আবার কাজ শুরু করেছে।’

প্রতিম ডি গুপ্ত পরিচালিত ‘চালচিত্র’র ছবির মাধ্যমে কলকাতায় অর্পূবের হাতেখড়ি হতে চলেছে। প্রথম ছবিতেই প্রেমের খোলস ছেড়ে খলচরিত্রে তিনি। 

শান্তনু মহেশ্বরী, ইন্দ্রজিৎ বোস, টোটা রায়চৌধুরী, অপূর্ব, অনির্বাণ চক্রবর্তী চরিত্র নিয়ে এ অভিনেতা বলেন, ‘আগেভাগে কিছুই বলতে চাই না। তবে গল্পের অনেকগুলো সাব প্লট আছে। আমি আসলে সোজাসাপটা কথা বলতে পছন্দ করি। কিন্তু কী বলতে কী বলব, তাই চুপ করে আছি।’

‘চালচিত্র’ ছবির মাধ্যমে চঞ্চল চৌধুরী-মোশারফ করিমের পর কলকাতার পর্দায় অভিষেক হবে অপূর্বর। জানা যায়, ছবিতে আছেন টলিউডের বেশ কয়েকজন নায়ক-নায়িকা।

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে আয়োজিত এক বিক্ষোভে...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর