বলিউডে আজ বাঁধনের অভিষেক

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৮:৫৭ এএম

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অভিনেত্রী আজমেরী হক বাঁধনের মুকুটে যুক্ত হচ্ছে নতুন পালক। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে তাঁর প্রথম হিন্দি সিনেমা ‌‘খুফিয়া’। পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ।

সিনেমাটিতে বাঁধন অভিনয় করেছেন একজন বাংলাদেশির ভূমিকায়। খুব ছোট্ট একটি চরিত্র। এ প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‌‘‘খুব ছোট একটা ক্যারেক্টার করেছি আমি। সিনেমাটি মুক্তির পরই বিস্তারিত বোঝা যাবে। এখন এ নিয়ে কিছু না বলি। তবে এটা বলে রাখি, আমি ‘খুফিয়া’য় বাংলাদেশি এক মেয়ের চরিত্র করেছি। এ জন্যই তাঁরা বাংলাদেশ থেকে অভিনেত্রী খুঁজেছেন এবং নিয়েছেন।’’    

চরিত্র ছোট তাতে কী! ‘খুফিয়া’ সিনেমায় টাবু, আশীষ বিদ্যার্থী ও আলি ফজলের মতো নামকরা বলিউড তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বাঁধন। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে ট্রেলার। সাড়া পেয়েছিলেন কেমন—জানতে চাইলে ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত অভিনেত্রী বললেন, ‘দর্শকের কাছ থেকে খুব ভালো সাড়া পেয়েছি। এছাড়া আমার কাছের মানুষেরা (কলিগ, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি) অনেক এক্সাইটেড সিনেমাটি নিয়ে। আর যাঁরা আমার ভক্ত তাঁরাও ট্রেলারটি শেয়ার করেছেন। সব মিলিয়ে এবার মুক্তির সময়ে খুব ভালো লাগছে।’

খুফিয়া সিনেমায় বাঁধন। ছবি: টিজার থেকে স্ক্রিনশট

২০২১ অক্টোবরে দিল্লিতে সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন বাঁধন। এতে কাজের অভিজ্ঞতা নিয়ে গণমাধ্যমে বাঁধন বলেন, ‘এটি অবশ্যই আমার জন্য বড় প্রাপ্তি। বিশাল ভরদ্বাজের পরিচালনায় কাজ ও টাবুর সঙ্গে পর্দা ভাগাভাগি পুরোটাই আমার ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ ছিল। বাকিটা দর্শক পর্দায় আমাকে দেখার পর বলতে পারবেন।’

গুপ্তচরবৃত্তি নিয়ে অমর ভূষণের বিখ্যাত উপন্যাস ‘এস্কেপ টু নো হোয়্যার’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। ‘ইনডিরেক্ট ক্যামিও’ চরিত্রে থাকছেন বলিউড বাদশা শাহরুখ খানও। প্রথম দিকে এ সিনেমায় অভিনয়ের প্রস্তাব এসেছিল বাংলাদেশের আরও ক’জন অভিনেত্রীর কাছে। কিন্তু তাঁরা রাজি হননি। অবশেষে সেই আলোচিত সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে, অনুভূতি কেমন জানতে চাইলে বাঁধন বলেন, ‘সবসময় বড় বড় লোগো দিয়ে নেটফ্লিক্সে অন্যদের সিনেমা দেখেছি, এবার আমারটা দেখব। ভালো লাগে তো বটেই। অপেক্ষা করছি নতুন দিগন্তের।’

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর