ডিক্যাপ্রিওর সাবেক প্রেমিকা ঘুরছেন ব্র্যাডলির সাথে!

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৩:১৮ পিএম

আমেরিকান সুপার মডেল গিগি হাদিদ। অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর চর্চিত প্রেমিকা তিনি। অসংখ্যবার খবরের শিরোনাম হয়েছেন দুজনে। যদিও শেষ পর্যন্ত এই প্রেমের সম্পর্ক কোনও পরিণতি পায়নি। এরই মধ্যে ক্যাপ্রিওকে দেখা যায় নতুন প্রেমিকা ভিট্টোরিয়া সেরেটির সঙ্গে ডেট করতে। এবার জানা গেল নতুন প্রেমে মজেছেন গিগিও। অভিনেতা-নির্মাতা ব্র্যাডলি কুপারের সাথে ডেট করছেন তিনি। খবর ডেইলি মেইলের।

সংবাদমাধ্যমটি গিগি ও ব্র্যাডলির একটি স্থিরচিত্র প্রকাশ করে জানিয়েছে, নিউইয়র্কের একটি রেঁস্তোরায় ডিনার ডেট সেরেছেন তাঁরা। বের হওয়ার পথে পাপারাৎজিদের হাতে ফ্রেমবন্দি হন। প্রকাশিত স্থিরচিত্রে দেখা যাচ্ছে, পাশাপাশি হাঁটছেন গিগি-ব্র্যাডলি। অভিনেতা মাথা নিচু করে মোবাইল ফোনে চোখ বুলাচ্ছেন। পেছনে বডিগার্ড। 
   

ডেটিংয়ে গিগির পরনে সাদা টপের ওপর কালো ওভারকোট। চুল পনিটেলে বাঁধা। হাতে ব্যাগ। অন্যদিকে, ব্র্যাডলি পরেছিলেন ব্লু টি-শার্টের ওপর ডেনিম। মাথায় বেজবল ক্যাপ।

প্রসঙ্গত, লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে গিগি হাদিদের প্রেম নিয়ে অনেক প্রশ্নই উঠেছিল সেসময়। কেউ কেউ বলছিলেন, খামোকাই গিগির পেছনে ছুটছেন ‘টাইটানিক’ অভিনেতা। অবশেষে সেই প্রেমে ফাঁটল ধরে এ বছরের মাঝামাঝি। এবার গিগিকে দেখা গেল ব্র্যাডলি কুপারের সঙ্গে। যদিও এখনও সম্পর্ক নিয়ে মুখে কুলপু এঁটে রেখেছেন দুজনেই।

এর আগে একাধিক প্রেমে জড়িয়েছেন ব্র্যাডলিও। ২০০৭ সালে স্ত্রী জেনিফার এসপোসিতোর সঙ্গে বিচ্ছেদের পর এই মার্কিন অভনেতা সম্পর্কে জড়িয়ে ছিলেন ব্রিটিশ অভিনেত্রী-গায়িকা সুকি ওয়াটারহাউজের। এই প্রেম স্থায়ী হয়েছিল মাত্র দুই বছর। তারপর ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত রুশ মডেল ইরিনা শাইকের সঙ্গে ডেট করেছেন ব্র্যাডলি। তাঁদের এক কন্যাসন্তান রয়েছে।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর