এবার লেবাননে হামলা চালাল ইসরায়েল 

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১১:২৫ এএম

ফিলিস্তিনির ইসলামপন্থী দল হামাসের সঙ্গে সংঘর্ষের মধ্যেই এবার লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক  বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। এর জেরে পাল্টা গোলা নিক্ষেপ করছে ইসরায়েলি বাহিনী।

 বার্তা সংস্থা রয়টার্স জানায়, লেবানন থেকে নিক্ষিপ্ত মর্টার শেলগুলো বিরোধপূর্ণ মাউন্ট ডভ অঞ্চলে পড়েছে বলে দাবি করেছে ইসরায়েল। তবে এ ঘটনায় কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গতকাল শনিবার হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজাভিত্তিক ফিলিস্তিনি বাহিনীর হামলায় এ পর্যন্ত ৩০০ ইসরায়েলি নিহত হয়েছে, আহত ৯ শতাধিক। ইসরায়েলের পাল্টা হামলায় অন্তত ২৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে।
 

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
সুদানের সীমান্তবর্তী রিভান নাইল রাজ্যে বিমান হামলায় ৭২ জন নিহত হয়েছে। আহত ৫০ জন। রোববার মিশর সীমান্তের কাছে একটি সোনার খনিতে এই হামলা চালানো হয়। রয়টার্স জানিয়েছে এ খবর।
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর