প্রেমপত্র ভেবে গুলতেকিন পান হুমায়ূনের বিচ্ছেদ নোটিশ

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৩:৫৬ পিএম

জনপ্রিয় কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন খান। ২০০৫ সালে তাঁদের বিচ্ছেদ হয়। ডাকযোগে একটি হলুদ খামে সেই তালাকের নোটিশ গুলতেকিনকে পাঠিয়েছিলেন হুমায়ূন আহমেদ। প্রায় দুই দশক আগের সেই ঘটনা মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে এক ফেসবুক পোস্টে তুলে ধরেন গুলতেকিন খান।

বিচ্ছেদের নোটিশের সেই চিঠির খাম ও নোটিশটি ফেসবুকে শেয়ার করে গুলতেকিন লিখেছেন, ‘‘এ ধরনের হলদে খামে চিঠি আসলে আমার মেয়ে, শীলা বলতো, এগুলো তোমাকে লেখা প্রেমপত্র। শীলার বাবার লেখা আত্মজীবনীমূলক বই পড়ে অনেকেই আমাকে চিঠি লিখতো। জুন মাসের ৬ (২০০৪ সালের) তারিখে স্কুল থেকে ফিরতেই, শীলা বললো, ‌‘তোমার একটা প্রেমপত্র এসেছে।’ আমি খামটি খুলতে খুলতে সিডি (এখানে ড এর নীচে একটি ফোটা থাকার কথা) বেয়ে ওপরে উঠছিলাম, ওপরে উঠে চিঠিতে চোখ রাখতেই বের হয়ে আসলো একটি কাগজ যেখানে লেখা...।’’

গুলতেকিনেকে পাঠানো হুমায়ূনের বিচ্ছেদ নোটিশের হলুদ খাম। ছবি: ফেসবুক/গুলতেকিন খান

২০০৪ সালের ৬ জুনের সেই দিনে কন্যা শীলা আহমেদের সঙ্গে সেই চিঠি নিয়ে তাঁদের কথোপকথনও তুলে ধরেছেন অন্য একটি ফেসবুক পোস্টে। গুলতেকিন লিখেছেন, ‘আমি হাসতে হাসতে বললাম, শীলা বাবা, তোমার ড্যাডি তো আমাকে ডিভোর্স দিয়েছে।’

তখন শোনা গিয়েছিল পারিবারিক অশান্তির কারণেই এই বিচ্ছেদ। নোটিশে হুমায়ূন লিখেছিলেন, ‘বিবাহের পর থেকেই তাহার সহিত আমার কোনোমতেই বনিবনা হইতেছে না। ভবিষ্যতেও বনিবনা হইবার কোনোরূপ সম্ভাবনা না থাকায় আমি অপারগ।’

এই প্রসঙ্গে গুলতেকিন তাঁর মন্তব্য ঘরে লিখেছেন, ‘আমার সাথে তার কোনও রকম বিরোধ নেই। আমি তাকে নিয়ে এখন পর্যন্ত একটিও নেগেটিভ কথা কারও কাছেই বলিনি। এটি আমার স্বভাবের সাথে যায় না।’

গুলতেকিনকে পাঠানো হুমায়ূনের বিচ্ছেদের নোটিশ। ছবি: ফেসবুক/গুলতেকিন খান

প্রসঙ্গত, হুমায়ূন আহমেদ ও গুলতেকিন খানের বিয়ে হয় ১৯৭৩ সালে। সাবেক এই দম্পতির চার ছেলেমেয়ে। তিন মেয়ে নোভা, শীলা ও বিপাশা এবং ছেলে নুহাশ। পরে আরেকটি পোস্টে গুলতেকিন তাঁর বর্তমান সাংসারিক জীবনের কথা উল্লেখ করে বলেন, ‘আমি আমার তিন মেয়ে আর ছেলেকে নিয়ে খুবই চমৎকার জীবন কাটাচ্ছি। শুধু তারা নয়, আমি এখন সাতজনের নানু/ নিন্নাই। আলহামদুলিল্লাহ।’ 

একই পোস্টে গুলতেকিন আরও লিখেছেন, ‘এসব লিখে দুঃখ বিলাসের সময় এখন নেই।
এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এদেশের লক্ষ লক্ষ মেয়েরা একই ধরনের সমস্যা নিয়ে বেঁচে আছে। পার্থক্য হচ্ছে, আমি একজন বিখ্যাত মানুষের, এক সময়ের স্ত্রী ছিলাম, তাই আমাদের জীবনযাপন সম্পর্কে মানুষের অনেক কৌতুহল আছে। কিন্তু অন্যদের কথা আমরা জানি না। লক্ষ কোটি মহিলারা জীবন সংগ্রাম করছে, শুধু আমরা তাদের কথা জানি না।’

গুলতেকিনের সঙ্গে বিবাবিচ্ছেদের পর ২০০৫ সালে হুমায়ূন আহমেদ বিয়ে করেন অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে। এদিকে, ২০১৯ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কবি আফতাব আহমদকে বিয়ে করেন ‍গুলতেকিন। গত বছর মারা গেছেন গুলতেকিনের দ্বিতীয় স্বামী কবি আফতাব আহমদ।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর