প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপে দেখা দিলেন ফারিয়া

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০১:০০ পিএম

আগামীকাল শুক্রবার দেশের ১৫৩টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে ‌‘মুজিব: একটি জাতির রূপকার’। ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত এ সিনেমায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অভিনয় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে। এত দিন এই কথা শোনা গেলেও শুটিং অথবা সিনেমাটির কোনও দৃশ্যে তিনি ধরা দেননি। এবার সেই প্রতীক্ষার অবসান হলো, ভক্তদের মাঝে এই অভিনেত্রী ধরা দিলেন শেখ হাসিনা রূপে। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির সেই লুকই প্রকাশ্যে এনেছেন ফারিয়া। সেখানে তাঁর পরনে রয়েছে সাদা শাড়ি, মাথায় ঘোমটা। গলায় সোনার গয়না ও হাতে একটি লাল গোলাপ। ক্যাপশনে লিখেছেন, ‘তাঁর বিয়ের সময়ে।’ লুকটি প্রকাশ্যে আসতেই ভক্তদের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী।

শেখ হাসিনার চরিত্রে অভিনয় করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত নুসরাত ফারিয়া। অভিজ্ঞতার কথা শেয়ার করে গণমাধ্যমকে তিনি বললেন, ‘সিনেমাটির জন্য প্রথম প্রস্তাব আসা থেকে শুরু করে এখন পর্যন্ত খুব সুন্দর একটা সফরে মধ্য দিয়ে যাচ্ছি। সকলে এত পরিশ্রম করে ছবিটা তৈরি করেছেন। সেটা এবার মুক্তি পাচ্ছে, ভেবেই আমার ভালো লাগছে।’

অভিনেত্রী জানালেন, এই চরিত্রে সুযোগ পেয়ে প্রথমে বিশ্বাস করতে পারেননি তিনি। তাঁর ভাষ্য, ‘জানার পর নিজেকে আমার দেশের সব থেকে সৌভাগ্যবান মানুষ মনে হয়েছিল। কারণ, এর আগেও কেউ কখনও পর্দায় তাঁর চরিত্রে অভিনয় করেননি। ভবিষ্যতে কেউ করবে কি না সেটাও জানি না।’

প্রসঙ্গত, বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া ও তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয়শিল্পী।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর