গাজা দখল করা হবে ইসরায়েলের বড় ভুল: বাইডেন 

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০২:৩৩ পিএম

গাজা দখল করলে ইসরায়েল একটি বড় ভুল করবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। 

বাইডেন এমন সময় এ মন্তব্য করলেন যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনিদের ভূখণ্ডটিতে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছেন। 

সাক্ষাৎকারে বাইডেন বলেন, হামাস পুরো ফিলিস্তিন জাতির প্রতিনিধিত্ব করে না।

মার্কিন প্রেসিডেন্ট জানান, গাজা থেকে লোকজনকে বের করার জন্য একটি মানবিক করিডর তৈরির পক্ষে তিনি। এরসঙ্গে সেখানে মানবিক সহায়তা দেওয়াকেও সমর্থন করেন বাইডেন।

তিনি বলেন, ইসরায়েল নিয়ম মেনে যুদ্ধ করবে বলে আমি আত্মবিশ্বাসী।

ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যকার চলমান যুদ্ধে মৃতের সংখ্যা ৩ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। গত ৭ অক্টোবর শুরু হয় এ যুদ্ধ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। অপরদিকে দখলদার ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ৪৫০ ফিলিস্তিনি।  

যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বায়ু দূষণের অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার কারণে বাড়ছে দাবানলের ঝুঁকি।
ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর নিজ দেশে ফেরার পথে যুক্তরাষ্ট্র কোনো বাধা দেবে না। তবে, তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে হবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপের ফাইনাল শেষে এবার বড় রহস্যের জন্ম দিয়েছে লিওনেল মেসির দেওয়া একটি সংক্ষিপ্ত বক্তব্য। বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে মেসির দেওয়া সেই সংক্ষিপ্ত বক্তব্য এখন সামাজিক...
ফেসবুকে এক নারীর সঙ্গে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী। এতে দাবি করা হয়েছে, দলের পক্ষ থেকে প্রকৃত ঘটনা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর