শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড় দিমুথ করুনারত্নে। তাঁর স্ত্রী মডেল ও অভিনেত্রী অনুরাধা কুরুকুলাসুরিয়া। দেশটিতে ভীষণ জনপ্রিয় তিনি। আজ (১৬ অক্টোবর) অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচের দিনে থাকছে এ দুই তারকার কুসুম ওম ভালোবাসার গল্প—
বেশকিছু সিনেমা ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন অনুরাধা কুরুকুলাসুরিয়া। কাজ করেছেন তেলুগু, তামিল ও কন্নড় ইন্ডাস্ট্রিতে। তাঁর অভিনীত টিভি নাটকের মধ্যে ‘ইশতারা ইয়ান্না’ ও ‘পিপেনা মল’ উল্লেখযোগ্য।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ক্রিকেটার করুনারত্নের সঙ্গে অনুরাধার পরিচয় ২০১৩ সালে। তখন অভিনেত্রী থাকেন বান্দারাওয়েলা নামক এক শহরে। পরিচয়ের পর দুজনের সম্পর্ক ধীরে ধীরে প্রেমে মোড় নেয়। দুজন প্রায়ই একসঙ্গে ঘুরে বেড়াতেন। খবরের শিরোনামও হতেন মাঝেমধ্যে। বছর খানেক এভাবে চলার পর ২০১৫ সালের ২৯ এপ্রিল বিয়েবন্ধনে আবদ্ধ হন তাঁরা। জমকালো সেই আয়োজনে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট মাথিরপালা সিরিসেনা। ছিলেন ক্রিকেট দলের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। কলম্বোর গঙ্গারামায়া মন্দিরে এ বিয়ে অনুষ্ঠিত হয়েছিল।
চলতি বছর তাঁদের ৮ম বিয়ে বার্ষিকী উদযাপিত হয়। সাবেক অধিনায়ক করুনারত্নের মতে, তাঁর ক্যারিয়ারে উৎসাহ যুগাতে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন স্ত্রী অনুরাধা।
প্রসঙ্গত, ওয়ানডে বিশ্বকাপে আজ নিজেদের তৃতীয় ম্যাচে পরস্পরের মুখোমুখি অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। সেরা একাদশে নেই দিমুথ করুনারত্নে।


ভিড়ের মধ্যেই প্রেমে পড়েন ইজাবেলা ও ক্রিকেটার কুরান
পাকিস্তানি পেসার রউফের স্ত্রী কে এই মডেল মুজনা
