ঘোষিত হলো চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’। এবার ‘অপারেশন সুন্দরবন’ ছবির জন্য শ্রেষ্ঠ গায়ক হয়েছেন বাপ্পা মজুমদার। এর মাধ্যমে আবারও শ্রেষ্ঠত্বের পদক উঠতে যাচ্ছে দেশের জনপ্রিয় এই সংগীত তারকার হাতে।
বিষয়টি নিয়ে আনন্দিত এ তারকা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘আপনাদের (শ্রোতা) ভালোবাসায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ এ সেরা গায়ক হিসেবে বিবেচিত হয়েছি। অনেক ধন্যবাদ ছবির পরিচালক দীপংকর দীপনকে, আমাকে যুক্ত করার জন্য। ধন্যবাদ ছবির প্রযোজক বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের মিডিয়া উইংকে। ছবির সাথে যুক্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। কৃতজ্ঞতা জানাই জুরি বোর্ডের সম্মানিত বিচারকদের।’
‘অপারেশন সুন্দরবন’র ‘এ মন ভিজে ভিজে যায়’ গনের জন্য এ পুরস্কার পাচ্ছেন বাপ্পা।
২০২২ সালের ২৭ ক্যাটাগরিতে ৩২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে। মঙ্গলবার (৩১ অক্টোবর) এক প্রজ্ঞাপনে বিজয়ীদের ঘোষণা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠরা হলেন:
আজীবন সম্মাননা- খসরু ও রোজিনা
অভিনেতা-চঞ্চল চৌধুরী
অভিনেত্রী- জয়া আহসান ও রিকিতা নন্দীনী শিমু
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র- ‘ঘরে ফেরা’
প্রামাণ্য চলচ্চিত্র- ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’
পার্শ্ব অভিনেতা- নাসির উদ্দিন খান (পরাণ)
পার্শ্ব অভিনেত্রী- আফসানা মিমি (পাপ পুণ্য)
কৌতুক চরিত্রে- দিপু ইমাম (অপারেশন সুন্দরবন)
শিশুশিল্পী- বৃষ্টি আক্তার (রোহিঙ্গা) ও মুনতাহা এমিলিয়া (বীরত্ব)
শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার- ফারজিনা আক্তার (কুড়া পক্ষীর শূণ্যে উড়া)
সংগীত- পরিচালক রিপন খান (পায়ের ছাপ)
গায়ক- বাপ্পা মজুমদার (অপারেশন সুন্দরবন) ও চন্দন সিনহা (হৃদিতা)
গায়িকা- আতিয়া আনিসা (পায়ের ছাপ)
গীতিকার- রবিউল ইসলাম জীবন (পরাণ)
সুরকার- শওকত আলী ইমন (পায়ের ছাপ)
কাহিনিকার- ফরিদুর রেজা সাগর (দামাল) ও খোরশেদ আলম (গলুই)
চিত্রনাট্যকার- মুহাম্মদ আব্দুল কাইউম (কুড়া পক্ষীর শূণ্যে উড়া)
সংলাপ- রচয়িতা এস এ হক অলিক (গলুই)
সম্পাদক- সুজন মাহমুদ (শিমু)
শিল্প নির্দেশক- হিমাদ্রি বড়ুয়া (রোহিঙ্গা)
চিত্রগ্রাহক-আসাদুজ্জামান (রোহিঙ্গা)
শব্দগ্রাহক- রিপন নাথ (হাওয়া)
পোশাক ও সাজ-সজ্জা- তানসিনা শাওন (শিমু)
মেকআপম্যান- খোকন মোল্লা (অপারেশন সুন্দরবন)



