বাংলাদেশে প্রথমবার একক কনসার্টে নচিকেতা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৫:২২ পিএম

ঢাকায় আসছেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। আগামী ১০ নভেম্বর ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’ শীর্ষক কনসার্টে গাইবেন তিনি। এ শিল্পীকে আনার উদ্যোগ নিয়েছে আজব রেকর্ড ও আজব কারখানা। জানা যায়, বাংলাদেশে এর আগে বেশ কিছু কনসার্টে পারফর্ম করলেও এবারই প্রথম এককভাবে গাইবেন ‘বৃদ্ধাশ্রম’খ্যাত এই শিল্পী।
 
১৯৯৩ সালে প্রকাশ পেয়েছিল নচিকেতার প্রথম অ্যালবাম ‌‘এই বেশ ভালো আছি’। এই অ্যালবামের ‘নীলাঞ্জনা’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এখনও মানুষের মুখে মুখে ফিরে। মূলত অ্যালবাম ও ক্যারিয়ারের ৩০ বছর উদযাপন উপলক্ষ্যেই ঢাকায় আয়োজন হচ্ছে এই কনসার্টের। ভেন্যু রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তন।

আয়োজক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও সংগীতশিল্পী জয় শাহরিয়ার ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘গত জুলাইয়ে আমি যখন কলকাতায় যাই, তখন নচিকেতা দাদার কাছে বাংলাদেশে তাঁর ৩০ বছর উদযাপন করতে চাই বলেছিলাম। একটা কনসার্ট আয়োজনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করি। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। কিছু দিন পরই দাদা কনসার্টটির বিষয়ে সম্মতি দেন। মূলত তাঁর ক্যারিয়ারের এই উদযাপন করতেই এই কনসার্ট।’

এরইমধ্যে কনসার্টটি ঘিরে প্রস্তুতি চলছে। টিকিট পাওয়া যাচ্ছে গেট সেট রক ওয়েবসাইটে। সিলভার ক্যাটাগরির টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০০ টাকা ও গোল্ড ক্যাটাগরিতে ৩০০০ টাকা। এ ছাড়া ছাত্রদের জন্য থাকছে বিশেষ ‌‘স্টুডেন্ট প্যাকেজ’, যেখানে মিলছে ১০০০ টাকা ছাড়। এই কনসার্টে সহযোগী হিসেবে আছে টফি, গো জায়ান ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।

প্রসঙ্গত, কলকাতায় ইতোমধ্যেই নচিকেতা চক্রবর্তীর ক্যারিয়ারের ৩০ বছর উদযাপিত হয়েছে। গত আগস্টে ‘তিন দশকে নচিকেতা’ শিরোনামে এই কনসার্ট অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন আয়োজন রয়েছে চলতি নভেম্বরজুড়েও।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বরযাত্রী বহনকারি প্রাইভেট কার সড়কে আটকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বরসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের...
সরকার লংমার্চে বাধা দিলে ছয় দফা এক দফায় রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। আজ শনিবার রাজধানীর শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ...
গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ইসরায়েলের আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো প্রস্তাব সমর্থন করে না বলে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর