‘আলী যাকেরের চশমাটি রেখে দিয়েছি’

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১১:১০ এএম

চোখে গোল ফ্রেমের চশমা। পরনে পাঞ্জাবি। কাঁচা-পাকা চুল আর একগাল দাড়ি—সচরাচর এমন অবয়বেই দেখা যেত প্রয়াত অভিনেতা আলী যাকেরকে। আজ এই কিংবদন্তি নাট্যব্যক্তিত্বের ৭৯তম জন্মদিন। মৃত্যুর পর এটা তাঁর তৃতীয় জন্মদিন। ১৯৪৪ সালের এই দিনে তৎকালীন চট্টগ্রাম জেলার ব্রাহ্মণবাড়িয়া মহকুমার (বর্তমানে জেলা) রতনপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন তিনি। 

জন্মদিনে শ্রদ্ধার সঙ্গে আলী যাকেরকে স্মরণ করছেন তাঁর অনুরাগী ও কাছের মানুষেরা। তেমনই একজন টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী ওমর আয়াজ অনি। মঞ্চের মাধ্যমেই তাঁর অভিনয় জীবনের শুরুটা। প্রয়াত আলী যাকের ও তিনি—দুজনেই ছিলেন ‘নাগরিক নাট্যসম্প্রদায়’-এ। এতে আলী যাকেরের খুব স্নেহভাজন ছিলেন ওমর আয়াজ। স্মৃতি হিসেবে প্রয়াত অভিনেতার একখানি চশমা আজও যত্নে আগলে রেখেছেন তিনি।

জন্মদিনে আলী যাকেরকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বিখ্যাত চশমার একটি স্থিরচিত্র শেয়ার করেছেন ওমর আয়াজ। লিখেছেন, ‘‘একটা চশমা আমার ব্যাগে থাকে, যা আমি পরি না কখনও, কিন্তু এটিই আমাকে দেখায় আজও। সেই ২০০৩ সাল থেকে এটি আমার সঙ্গে। যিনি দিয়েছিলেন আজ তাঁর জন্মদিন। তাঁর দেখানো পথেই হেঁটেছি অনেকদিন, এখন আর পারছি কিনা জানি না, তবে দেখাটা এখনও থামেনি। প্রবাসের মলীন আকাশ, আর টিমসের মিটিংয়ের মাঝে মনটাকে চাঙা করতে আমি আজও উৎপল দত্তের ‘টিনের তালোয়ার’ শুনি। আজ সকাল থেকে আপনার কণ্ঠে ‘টিনের তালোয়ার’-এর একটি বাক্য কানে বাজছে—‘আমি বাংলার গ্যারিক...’।’’

আলী যাকেরের সঙ্গে ফ্রেমবন্দি ওমর আয়াজ (ডানে), ছবিটি ফেসবুক থেকে নেওয়া

যোগ করে তিনি আরও বলেন, ‘প্রিয় ছোটলু ভাই আপনি তাই, কিংবা তারও অধিক। হয়তো কোনো একদিন, বাংলার কোনো লেখকের মনে হবে লিখি... বাংলার কিংবদন্তির কথা বলছি, আমি বাংলার অভিনেতা আলী যাকেরের কথা বলছি। যা পড়ে আমি আমার সন্তানকে বোঝাবো, ‘কিংবদন্তি’ মানে ‘লিজেন্ড’। প্রিয় মানুষ, আলী যাকের আপনার জন্মতিথি অমর হোক।’

এদিকে আজ আলী যাকেরের সন্তান অভিনেতা ও প্রযোজক ইরেশ যাকেরেরও জন্মদিন। বিশেষ দিনটি নিয়ে তিনি বললেন, ‘বাবা আর আমার একই দিনে জন্ম। প্রতিবারই বেশ ঘটা করে দিনটা পালন করতাম আমরা। পারিবারিকভাবে তো আয়োজন থাকতই, অফিস বা বন্ধুমহলেও কেক কাটা হতো। বাবার মৃত্যুর কারণে আমার জন্মদিনটাও শেষ হয়ে গেছে। আমার এবারের জন্মদিনে নিজে কিছুই করব না। একদিকে দিনটি যেমন আনন্দের, অন্যদিকে ভাবতেও খারাপ লাগছে, বাবা আমাদের মধ্যে আর নেই।’

প্রসঙ্গত, মঞ্চে ‘নূরলদীনের সারাজীবন’, ‘দেওয়ান গাজীর কিসসা’, ‘কপোনিকের ক্যাপ্টেন’সহ বেশ কিছু নাটকে অভিনয় ও নির্দেশনা দিয়েছেন অভিনেতা আলী যাকের। এ ছাড়া টিভির পর্দায় ‘আজ রবিবার’, ‘বহুব্রীহি’সহ অসংখ্য জনপ্রিয় নাটকে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। তিনি বাংলাদেশের বৃহৎ বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকের স্বত্বাধিকারী ছিলেন।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর