ক্রিকেটার শামিকে প্রকাশ্যে বিয়ের প্রস্তাব দিলেন বলিউড অভিনেত্রী

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০১:১৭ পিএম

এবারের বিশ্বকাপে টানা ৮ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত। এর মধ্যে শেষ চারটি ম্যাচে মহম্মদ শামির পারফরম্যান্স ছিল তাক লাগানো। এই চার ম্যাচে ১৬টি উইকেট নিয়েছেন তিনি। আর এমন দুর্দান্ত পারফরম্যান্সের বদৌলতে এবার বলিউড থেকে পেলেন বিয়ের প্রস্তাব। তাঁকে বিয়ে করতে চাইছেন অভিনেত্রী পায়েল ঘোষ। 

সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি মনের কথা প্রকাশ করেছেন পায়েল। তিনি লেখেন, ‘শামি তুমি তোমার ইংরেজিটা শুধরে নাও। আমি তোমায় বিয়ে করার জন্য প্রস্তুত।’ 

মুহূর্তেই নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায় অভিনেত্রীর এই স্ট্যাটাস। তবে ক্রিকেটার শামি এখনও তাঁর প্রস্তাবে কোনো উত্তর দেননি। 

এরইমধ্যে গুগলের সার্চ বক্সে পায়েল ঝড়! সবার প্রশ্ন কে এই অভিনেত্রী? একাধিক ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, পায়েল একজন কলকাতার মেয়ে। তাঁর জন্ম ১৯৯২ সালে। কলাকাতার সেন্ট পল মিশন স্কুল থেকে পাশ করে স্কটিশ চার্চ কলেজ থেকে গ্র্যাজুয়েট হন। এরপর তিনি মুম্বাইয়ে পাড়ি জমান নিজের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে। ইতোমধ্যে একাধিক ছবিতেও কাজ করেছেন তিনি। ‘মিস্টার রাস্কেল’, ‘প্যাটেল কি পঞ্জাবি শাদি’ প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য সিনেমা।

এদিকে, মহম্মদ শামি এখন সিঙ্গেল। আগে একটি বিয়ে করেছিলেন। তবে বিয়েটা মোটেই সুখকর হয়নি। তাঁর একটি মেয়েও আছে। ডিভোর্সের পর তাঁর মেয়ে এখন স্ত্রীর কাছেই থাকছে। তবে এই বিশ্বকাপের জন্য শামিকে তাঁর স্ত্রী যেমন শুভেচ্ছা জানাতে নারাজ, তখন অন্য মেয়েরা তাঁর জন্য পাগলপারা। লাগাতার বিয়ের প্রস্তাব পেয়েই চলেছেন তিনি।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শুটিংয়ের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বের হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনায় মাথা ও কপালে...
পাহাড়ি সৌন্দর্যের রানী বান্দরবানে ধারণ করা হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে প্রচারিত ‘ইত্যাদি’। পাহাড়, জলপ্রপাত, নদী, অরণ্য আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যেঘেরা পর্যটনকেন্দ্র নীলাচলের...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
কিন্তু বিতর্ক থামেনি। উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা সামনে আসে। একপর্যায়ে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। আর তখনই ৯৯৯-এ ফোন করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
বিদেশে অবস্থান করা বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদার সঙ্গে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার সরকার। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই প্রতিশ্রুতির কথা জানায়। তবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর