নতুন পরিচয়ে নাদিয়া

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৬:৩৮ পিএম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। অসংখ্য নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও সরব তিনি। ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’-এ দেখা গেছে তাঁকে। এছাড়া কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর ‘সুনেত্রা সুন্দরম’ নামের একটি চলচ্চিত্র। অভিনয়ের এমন তুমুল ব্যস্ততার মাঝেই এবার নতুন পরিচয়ে হাজির হলেন নাদিয়া। অভিনয়শিল্পীর পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি রাজধানীর মিরপুরে অভিনেত্রীর পরিচালনায় নতুন একটি সেলুনের যাত্রা শুরু হয়েছে। নাম ‘গ্ল্যামার পার্ক সেলুন’। ছেলে-মেয়ে সবার রূপচর্চার কথা ভেবে ‘ব্লু’  ও ‘পিঙ্ক’ জোনে ভাগ করা হয়েছে এটি। ব্রাইডাল মেকআপের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। এ ছাড়া চুল কাটাসহ বিভিন্ন আয়োজন রয়েছে সবার জন্য।

একজন উদ্যোক্তা হিসেবে ভীষণ আনন্দিত নাদিয়া। ইনডিপেনডেন্ট ডিজিটালকে তিনি বললেন, ‘চেষ্টা করেছি আমি যে রকম সার্ভিস পছন্দ করি, সে রকম সার্ভিস এখানে দেওয়ার জন্য। প্রোডাক্টগুলোও আমি নিজে কিংবা পরিবারের কারও মাধ্যমেই কিনে আনছি। অত বেশি বড় পরিসরে করিনি, ছোট পরিসরেই শুরু করেছি। তবে আমাদের কর্মীরা খুবই দক্ষ বলে বিশ্বাস করি। কেননা সবার ইন্টারভিউ নিয়েই তাঁদের নিয়োগ দিয়েছি।’

এবার উদ্যোক্তা পরিচয়ে হাজির হলেন নাদিয়া। ছবি: ফেসবুক থেকে নেওয়া

নাট্যঙ্গনে নাদিয়ার সুনাম রয়েছে। সেটে কিংবা কোথাও কোনো ঝামেলায় এখন পর্যন্ত পাওয়া যায়নি তাঁকে। অভিনেত্রী বললেন, ‘সবসময় চেষ্টা করেছি আমি যেন নিজেকে একজন ভালো মানুষ হিসেবে সবার সামনে রাখতে পারি। যেন আমার নেগেটিভ কোনো কিছু না আসে। একদম ফুঁ দিয়ে চলার চেষ্টা করেছি—সেটা কাজের ক্ষেত্রে হোক কিংবা অন্য যে কোনো কিছুতে। আর ব্যবসার ক্ষেত্রে তো অবশ্যই সেই চেষ্টা থাকবে। আমার জন্য দোয়া করবেন সবাই।’

অন্যদিকে, এত ব্যস্ততার মাঝেও হঠাৎ কেন এ ধরনের উদ্যোগ জানতে চাইলে নাদিয়া বলেন, ‘মেয়ে-ছেলে যে-ই হোক, তাঁর উচিত মূল পেশার পাশাপাশি কোনো একটা কাজ করা। এখন ডিজিটাল যুগ। বাবা-মায়ের অনেক কিছুই থাকবে, তবুও নিজের পায়ে নিজেকেই দাঁড়াতে হবে।’

বর্তমানে প্রচার চলতি ধারাবাহিক ‘গোলমাল’ ও ‘চিটার অ্যান্ড জেন্টেলম্যান’সহ বেশ কিছু নাটকের কাজ রয়েছে নাদিয়ার হাতে। এ ছাড়া নতুন বছরে ভক্তরা তাঁকে দেখতে পাবেন নতুন একটি মিউজিক ভিডিওতে। যেটির শুটিং হওয়ার কথা রয়েছে বিদেশের মাটিতে।

মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে আয়োজিত এক বিক্ষোভে...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর