হেনস্থার ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরলেন শ্যারন স্টোন

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৮:০৮ পিএম

হলিউডের নামজাদা অভিনেত্রী শ্যারন স্টোন। আশির-নব্বইয়ের দশকে দর্শক হৃদয়ে ঝড় তুলেছিলেন। করেছেন ‘বেসিক ইন্‌সটিঙ্কট’, ‘টোটাল রিকল’, ‘সিলভার’র মতো ছবি।

‘ক্যাসিনো’র জন্য অস্কারের মঞ্চে মনোনয়নও পেয়েছিলেন। তবে জনপ্রিয়তা পাওয়ার আগে বড় ধরনের ধাক্কা খেয়েছিলেন অভিনেত্রী। প্রায় চার দশক পরে সেই ঘটনার কথা স্মরণ করতে গিয়েও শিউরে উঠলেন শ্যারন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। জানান, হলিউডের তখন সবে কাজ করা শুরু করেছেন। সেই সময় এক বড় সংস্থার কর্মকর্তা তাঁকে অফিসে আমন্ত্রণ জানিয়েছিলেন। নতুন কাজের সুযোগ পাবেন, সেই আশায় সেখানে গিয়েওছিলেন শ্যারন। তাঁর পরনে ছিল একটি জ্যাকেট ও ডেনিস স্কার্ট। শ্যারন বলেন, ‘আমি বেশ উৎসাহ নিয়ে অফিসে গিয়েছিলাম। নিচু একটা সোফা রাখা ছিল সেই ঘরে। আমি সেখানে বসেছিলাম, আর আমার সামনে ওই কর্তা পায়চারি করছিলেন। প্রথমে তো আমাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন তিনি। তার পরেই হঠাৎ করে নিজের বিশেষ অঙ্গ আমার মুখে গুঁজে দেন তিনি। আমি প্রথমে এতটাই ঘাবড়ে গিয়েছিলাম যে কাঁদতে কাঁদতে হেসে ফেলি।’

শ্যারন আরও বলেন, ‘ঘটনায় এতটাই অবাক হয়ে গিয়েছিলাম আমি যে আর কোনও কথা বলতে পারিনি। চুপ করে বসেছিলাম বেশ কিছু ক্ষণ। তারপরে একজন সহকারী এসে আমাকে বাইরে নিয়ে আসেন।’

তরুণ বয়সে শ্যারন। ছবি সংগৃহীতপ্রায় চার দশক পরে এই ঘটনার কথা কেন প্রকাশ্যে আনলেন তিনি? উত্তর দিতে গিয়ে শ্যারন বলেন, ‘আশি-নব্বইয়ের দশকে যৌন হেনস্থার অভিযোগে তেমন কেউ পাত্তা দিতেন না। সবাই মনে করতেন, বিনোদনের জগতে অভিনেত্রীদের সঙ্গে এমন কিছু হওয়া অস্বাভাবিক নয়।’

২০১৭ সালের অক্টোবর মাসে শুরুর দিকে মিডিয়া মুঘল প্রযোজক হার্ভে ওয়াইনস্টাইনের বিরুদ্ধে ব্যাপকভাবে যৌন নির্যাতনের অভিযোগ প্রকাশ হয়। এরপর আন্দোলন সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ হিসেবে ভাইরালভাবে ছড়িয়ে পড়তে শুরু করে। ২০১৮ সালে নারীর প্রতি যৌন নিগ্রহ নিয়ে গোটা পৃথিবী সোচ্চার হয়। ‘#মিটু’ আন্দোলন হয়ে উঠে প্রতিবাদের অভিন্ন মঞ্চ। নারীর প্রতি যৌন নিগ্রহর কথা বলতে থাকেন তারকরাও। এরই ধারাবাহিকতায় এবার ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরলেন শ্যারন।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শুটিংয়ের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বের হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনায় মাথা ও কপালে...
পাহাড়ি সৌন্দর্যের রানী বান্দরবানে ধারণ করা হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে প্রচারিত ‘ইত্যাদি’। পাহাড়, জলপ্রপাত, নদী, অরণ্য আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যেঘেরা পর্যটনকেন্দ্র নীলাচলের...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
কিন্তু বিতর্ক থামেনি। উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা সামনে আসে। একপর্যায়ে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। আর তখনই ৯৯৯-এ ফোন করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
বিদেশে অবস্থান করা বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদার সঙ্গে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার সরকার। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই প্রতিশ্রুতির কথা জানায়। তবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর