৩০ বছরের গান-স্মৃতিতে ভাসালেন নচিকেতা

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৮:৪৮ পিএম

‘১৯৯৩ সালে শুরু করেছিলাম, ৩০ বছর তো হয়ে গেল। একটু আগেই একজন জিজ্ঞাসা করছিল—আমার চাওয়া-পাওয়া পূর্ণ হয়েছে কি না? আমার মনে হয়, আমার সব পাওয়া হয়ে গেছে’—ঢাকায় বসে এ কথাগুলো বললেন দুই বাংলার প্রবাদপ্রতিম গায়ক নচিকেতা চক্রবর্তী।

শুক্রবার (১০ নভেম্বর) এ তারকার সংগীতাঙ্গনে ৩০ বছর উপলক্ষে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে আয়োজন করা হয় ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’ কনসার্ট।

জয় ও নচিকেতা। ছবি: সাজ্জাদ হোসেন

শুধু গানই নয়, নচির কথার পরতে পরতে শ্রোতারা ঘুরে বেড়ালেন এই গায়কের ৩০টি বছর। কনসার্টের প্রথম ভাগে মঞ্চে উঠেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। এরপর মঞ্চ মাতান নচিকেতা। রাত প্রায় সাড়ে ৮টায় মাইক্রোফোন হাতে তুলে নেন তিনি। শুরুটা করেন ‘অন্তবিহীন পথে চলাই জীবন, জীবনের মানে নয় তো জীবন’ দিয়ে। গেয়ে শোনান ১৫টি গান। যেগুলোর মধ্যে ছিল ‘রাজশ্রী তোমার জন্য’, ‘তুমি আসবে বলেই’, ‘দেখে যা অনির্বাণ’, ‘আমার ইচ্ছে করে’, ‘হয়তো তোমার জন্য’, ‘বৃদ্ধাশ্রম’, ‘একদিন ঝড় থেমে যাবে’ প্রভৃতি। আর শেষ হয় তাঁর সবচেয়ে জনপ্রিয় গান ‘নীলাঞ্জনা’ দিয়ে।

গানে নচিকেতা। ছবি: সাজ্জাদ হোসেন

প্রশংসা করেন জয়কে নিয়েও। বলেন, ‘জয় আমার খুব প্রিয়। ও ঠিক আমার মতন।’ নচিকেতার আগে গেয়েছেন জয়।

‘তোমাকে আসতেই হবে' দিয়ে শুরু করা জয় একে একে গেয়ে শোনান ‘আমিতো এমনই', ‘আমি নেই'সহ বেশ কিছু গান। এই কনসার্টে নচিকেতার সঙ্গে তবলায় ছিলেন প্রজেনজিৎ, গিটারে ছিলেন রূপক ও কি-বোর্ডে ছিলেন অর্ঘ্য কমল। 

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শুটিংয়ের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বের হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনায় মাথা ও কপালে...
পাহাড়ি সৌন্দর্যের রানী বান্দরবানে ধারণ করা হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে প্রচারিত ‘ইত্যাদি’। পাহাড়, জলপ্রপাত, নদী, অরণ্য আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যেঘেরা পর্যটনকেন্দ্র নীলাচলের...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
বিরোধীদলকে লংমার্চের আগে সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকার কী করতে পারে তার একটা পরিকল্পনা দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বাজারে সবজির রঙিন সমারোহ থাকলেও চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা। বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা। তবে, কেজিতে ১০ টাকা করে কমেছে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর