আমি হ‌ুমায়ূন আহমেদ হতে চাই...

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৯:০০ এএম

আজ (১৩ নভেম্বর) বাংলা সাহিত্যের নন্দিত লেখক-নির্মাতা হ‌ুমায়ূন আহমেদের জন্মদিন। অসাধারণ সব নাটক-সিনেমা আর অনবদ্য সব চরিত্রের এ কারিগরকে নিয়ে তৈরি হয়েছেন নাটক। নাম ‘আমি হ‌ুমায়ূন আহমেদ হতে চাই’। এটি নির্মাণ করেছেন সালাহ উদ্দিন লাভলু। লিখেছেন রাজিয়া সুলতানা জেনি। 

নির্মাতা সালাহউদ্দিন লাভলুর ভাষ্য, ‘নাটকের গল্পটা ব্যতিক্রম ও সুন্দর। ধনী বাবার একমাত্র ছেলে। নাম তার হ‌ুমায়ূন। কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের মা ও বাবার নাম যা, হ‌ুমায়ূনের মা-বাবার নামও তা। সব মিলিয়ে নিজেকে হ‌ুমায়ূন আহমেদ ভাবতেই ভালো লাগে হ‌ুমায়ূনের। একসময় সে সত্যি সত্যিই কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদ হতে চায়। কিন্তু বড়লোক মা-বাবার সঙ্গে থাকলে হ‌ুমায়ূন আহমেদ হওয়া যাবে না, এই ভেবে রাজধানীর মোহাম্মদপুরে সে একাকী জীবনযাপন শুরু করে দারিদ্র্যের মধ্যে। এরপর শুরু হয় তার হুমায়ুন আহমেদ হওয়ার চেষ্টা।’

(বাঁ থেকে) জুনায়েদ বোগদাদী, রিয়া, ডলি জহুর, সালাহউদ্দিন লাভলু, শিল্পী সরকার অপু, রোশান ও রোশনী। ছবি: সংগৃহীত

নাটকে হ‌ুমায়ূন আহমেদের চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী এবং গুলতেকিন চরিত্রে অভিনয় করেছেন রিয়া। হ‌ুমায়ূনের মায়ের চরিত্রে রয়েছেন ডলি জহুর এবং গুলতেকিনের মায়ের চরিত্রে শিল্পী সরকার অপু।

হ‌ুমায়ূন আহমেদের জন্মদিনে রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে নাটকটি।

 হ‌ুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কুতুবপুরে জন্মগ্রহণ করেন। তিনি একদিকে সাহিত্য দিয়ে মন্ত্রমুগ্ধ করেছেন পাঠককে, অন্যদিকে নির্মাণ করেছেন অনন্য সব নাটক, চলচ্চিত্র ও গান। তার হাত ধরেই তারকার সম্মান পেয়েছেন এ দেশের অনেক শিল্পী। তার সৃষ্টিতে উঠে এসেছে নৈসর্গিক দৃশ্য, জোছনা, বৃষ্টিসহ বাংলার চিরচেনা প্রকৃতির ব্যঞ্জনা।

টেলিভিশনের জন্য একের পর এক দর্শকনন্দিত নাটক রচনা ও পরিচালনার পাশাপাশি হুমায়ূন আহমেদ ১৯৯০-এর গোড়ার দিকে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। তার পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’ মুক্তি পায় ১৯৯৪ সালে। ২০০০ সালে ‘শ্রাবণ মেঘের দিন’ ও ২০০১ সালে ‘দুই দুয়ারী’ দর্শকদের দারুণ গ্রহণযোগ্যতা পায়। ২০০৩-এ নির্মাণ করেন ‘চন্দ্রকথা’।

১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে ২০০৪ সালে হ‌ুমায়ূন আহমেদ নির্মাণ করেন ‘শ্যামল ছায়া’। এটি ২০০৬ সালে অস্কারের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিল। এছাড়া এটি প্রদর্শিত হয় কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ২০০৮-এ ‘আমার আছে জল’ পরিচালনা করেন তিনি। তার সব চলচ্চিত্রের বেশিরভাগ গান রচনা করেছেন তিনি নিজেই। ২০১২ সালে মুক্তি পায় তার পরিচালিত শেষ ছবি ‘ঘেটুপুত্র কমলা’।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর