আজীবন সম্মাননায় ভূষিত দিলারা জামান

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৪:১৫ পিএম

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হলো ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৩’। দীপ্ত টেলিভিশনের ৮ম বর্ষপূর্তি উপলক্ষে তৃতীয়বারের মতো এ পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। এদিন বিশিষ্ট অভিনেত্রী দিলারা জামানকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। তাঁকে এ গুণী সম্মাননা দিতে পেরে সম্মানিত বোধ করছে বলে জানিয়েছে চ্যানেলটি।

এছাড়া গত এক বছরে টেলিভিশনটির পর্দায় প্রচারিত একক ও ধারাবাহিক নাটক, ডাবিং সিরিয়াল এবং ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আলোচিত ওয়েব ফিল্মগুলোর ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। যা নির্বাচনে মোট ১৩টি ক্যাটাগরিতে ভোট দিয়েছিলেন দর্শকরা। চ্যানেলটির নিজস্ব ওয়েবসাইট লিংকে প্রাপ্ত দর্শকের ভোট ও জুরি বোর্ডের বিচার বিবেচনায় নিয়ে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হয়েছে। 

দীপ্ত অ্যাওয়ার্ডে দিলারা জামান। ছবি: দীপ্ত টিভি

‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৩’-এর ক্যাটাগরিগুলো হলো—ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আলোচিত ওয়েব ফিল্ম: রুবেল হাসান পরিচালিত ‘‌নিকষ’, অভিনয়শিল্পী (পুরুষ) নির্বাচিত হয়েছেন ‌জিয়াউল ফারুক অপূর্ব (ওয়েব ফিল্ম: আইক্যান ম্যান), অভিনয়শিল্পী (নারী) নির্বাচিত হয়েছেন ‌তাসনিয়া ফারিণ (ওয়েব ফিল্ম: নিকষ)।

একক নাটক: আলোচিত একক নাটক নির্বাচিত হয়েছে ভিকি জাহেদ পরিচালিত ‘‌কাজলের দিনরাত্রি’, অভিনয়শিল্পী (পুরুষ) নির্বাচিত হয়েছেন মোশাররফ করিম (নাটক: ভাগ্য রেখা), অভিনয়শিল্পী (নারী) নির্বাচিত হয়েছেন মেহজাবীন চৌধুরী (নাটক: কাজলের দিনরাত্রি)।

ধারাবাহিক নাটক: আলোচিত ধারাবাহিক নাটকে নির্বাচিত হয়েছে সাজ্জাদ সুমন পরিচালিত ‘‌মাশরাফি জুনিয়ার’, অভিনয়শিল্পী (পুরুষ) নির্বাচিত হয়েছেন ‘আ খ ম হাসান (নাটক: বকুলপুর), অভিনয়শিল্পী (নারী) নির্বাচিত হয়েছেন ‌রেজমিন সেতু (নাটক: জবা)। 

মঞ্চে দীপ্ত অ্যাওয়ার্ড-২০২৩ বিজয়ীরা। ছবি: দীপ্ত টিভির সৌজন্যে

ডাবিং সিরিয়াল: আলোচিত ডাবিং সিরিয়াল নির্বাচিত হয়েছে তুর্কি ধারাবাহিক ‘‌আমাদের গল্প’। এছাড়া দীপ্ত বিশেষ অ্যাওয়ার্ডে নির্বাচিত হয়েছে মোহাম্মদ আলী মুন্না পরিচালিত ওয়েব ফিল্ম ‘‌অপলাপ’, অভিনয়শিল্পী (পুরুষ) নির্বাচিত হয়েছেন ‌মুশফিক আর ফারহান (নাটক: কলঙ্ক), অভিনয়শিল্পী (নারী) নির্বাচিত হয়েছেন ‌পূজা চেরী (ওয়েব ফিল্ম: পরি)।

প্রসঙ্গত, টেলিভিশনের পর্দায় ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৩’ প্রচার হবে আগামীকাল শনিবার সন্ধ্যা ৭টায়। অনুষ্ঠানে দলীয় নৃত্য পরিবেশন করেছেন উপমা ও রেজমিন সেতু। কোরিওগ্রাফিতে ছিলেন আসাদ খান। সংগীতে রয়েছে রাজিব, অবন্তী সিঁথি, রেহান রাসুল, প্রতীক হাসান ও আনিকার পরিবেশনা। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুহানি সালসাবিল লাবণ্য। নির্বাহী প্রযোজনায় ছিলেন ওয়াহিদুল ইসলাম শুভ্র।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর