বিশ্বকাপের সমাপনী মাতাবেন যেসব তারকা

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৯:১২ এএম

পর্দা নামছে ক্রিকেট বিশ্বকাপের। ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। সমাপনী দিনে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে থাকছে তারকাখচিত বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। ম্যাচ শুরুর আগে ও খেলার মাঝে প্রচার হবে এই পরিবেশনা। 

এবারের বিশ্বকাপের উদ্ধোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজন না থাকলেও শনিবার (১৮ নভেম্বর) সমাপনী আয়োজন জাঁকজমকপূর্ণ হবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিবৃতিতে তাঁরা জানায়, চার ধাপে আয়োজিত হবে সমাপনী অনুষ্ঠান। ম্যাচের আগে বেলা ২টা ৫ মিনিট থেকে ২টা ২০ মিনিটের মধ্যে থাকছে এয়ার-শো। ভারতীয় বিমানবাহিনীর বিশেষায়িত একটি দল এই শোটি উপস্থাপন করবে। এরপরেই মাঠে গড়াবে ভারত–অস্ট্রেলিয়ার ম্যাচ। আর প্রথম ইনিংসের বিরতিতে পারফর্ম করবেন কোক স্টুডিওর গুজরাটি সংগীত তারকা আদিত্য গাধভি।

তবে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক প্রীতম চক্রবর্তী। প্রথম ইনিংসের পর ম্যাচের বিরতিতে পারফর্ম করবেন তিনি। এ সময় প্রীতম ছাড়াও পারফর্ম করতে দেখা যাবে জনিতা গান্ধী, নাকাশ আজিজ, অমিত মিশ্র, আকাশা সিং ও তুষার যোশীকে। 

এ ছাড়া সূচিতে না থাকলেও ভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, আজকের সমাপনীতে ৫০০ জন নৃত্যশিল্পীর নাচ পরিবেশনের কথাও রয়েছে। দেখা যেতে পারে বলিউড তারকাদেরও। এরপর দ্বিতীয় ইনিংসের পানি পানের বিরতিতে থাকছে লেজার ও লাইট শো। তবে কয়েকদিন ধরে আলোচনায় থাকা পপ তারকা দুয়া লিপাকে দেখা যায়নি আয়োজক কর্তৃপক্ষের প্রকাশিত তালিকায়।

প্রসঙ্গত, এবারের বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠানে কোনো সাংস্কৃতিক আয়োজন ছিল না। তবে ভারত-পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচের দিন পারফর্ম করেছিলেন সংগীতশিল্পী অরিজিৎ সিং। ছিলেন আরও দুই গায়ক—শংকর মহাদেবন ও সুখবিন্দর সিং।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর