প্রথম অভিনয়ে কত পেয়েছিলেন সৌম্য-দিব্য

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৮:৫২ পিএম

তারকা দম্পতি শাহনাজ খুশি-বৃন্দাবন দাসের দুই ছেলে সৌম্য জ্যোতি ও দিব্য জ্যোতি। বাবা-মায়ের মতো ইতোমধ্যে তাঁরা নিজেরাও অভিনয়গুণে বেশ জনপ্রিয়। নাটক-ওয়েব কনটেন্টের পাশাপাশি অভিনয় করেছেন চলচ্চিত্রেও। ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ তরুণ বঙ্গবন্ধুর চরিত্রে দেখা গেছে দিব্যকে। এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিশোরবেলার চরিত্রে সৌম্য অভিনয় করেছেন ‘দুঃসাহসী খোকা’ সিনেমায়। এর আগে ‘কাইজার’, ‘কারাগার ২’, ‘ইন্টার্নশিপ’ ও ‘মহানগর ২’র মতো জনপ্রিয় ফিল্ম কিংবা সিরিজে প্রশংসা কুড়িয়েছেন এই দুই জমজ ভাই। বলতে গেলে, এখন ধারাবাহিকভাবে তাঁরা বিভিন্ন নাটক-চলচ্চিত্রে অভিনয় করছেন।

ছোটবেলায় মা-বাবার সঙ্গে শুটিংয়ে যেতেন সৌম্য-দিব্য। এই যাওয়া-আসার মাঝেই অভিনয়ে হাতেখড়ি তাঁদের। তখন অভিনয়ের কিছুই বুঝতেন না। শুটিংয়ে প্রায়ই তাঁদের দেখতে পেয়ে একদিন হঠাৎ অভিনয় করাবেন বলে প্রস্তাব দিয়ে বসেন পরিচালকরা। ব্যস, এভাবেই শুরু।

জানা গেছে, সৌম্যর প্রথম অভিনয় ছিল ‘পাদুকা বিতান’ নামের একটি নাটকে। মাত্র দুটি দৃশ্যে দেখা গিয়েছিল তাঁকে। গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীর ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সৈয়দ শাকিল পরিচালিত এ নাটকে অতিথি চরিত্রে ছিলেন শাহনাজ খুশিও। এতে প্রথম পারিশ্রমিক হিসেবে সৌম্য পেয়েছিলেন ১ হাজার টাকা। তখন কেবল ক্লাস টু-থ্রি’তে পড়ছেন তিনি।

বাবা-মায়ের সঙ্গে সৌম্য ও দিব্য। ছবি: ফেসবুক থেকে নেওয়া

আর দিব্য অভিনীত প্রথম নাটক ছিল ‘সন্তান’। তবে তাঁর প্রথম পারিশ্রমিক পাওয়া হয়েছিল তাঁরই মামা নাট্যকার হাফিজ রেদু পরিচালিত ‘পাঠশালা’ নামের একটি ধারাবাহিক নাটকে। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেন মিতা নূর, মুরাদ পারভেজ, বন্যা মির্জা প্রমুখ। পারিশ্রমিক হিসেবে দিব্য পেয়েছিলেন ১০ হাজার টাকা। চেকটি এখনও যত্ন করে তুলে রেখেছেন মা শাহনাজ খুশি। আজ সোমবার বিকালে সেটির এক ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‌‘‘সন্তান আসলে সর্বগ্রাসী, অন্তত আমার ক্ষেত্রে তাই। আমি শুধু সমস্ত সময় ঢেলে ওদের প্রতি পলে পলে বড় করিনি, সেই সাথে স্মৃতি/মুহূর্ত কুড়িয়ে কুড়িয়ে সংরক্ষণ করেছি। যাতে ভুলে না যাই আমি কোন মুহূর্ত! এত অক্লান্ত জীবনযুদ্ধেও কেন আমি ক্ষুধার্তের মতো এসব করেছি তা জানি না! কেন ক্লান্ত হইনি/ভুলে যাইনি এসব করতে তা জানি না। এসবই ছিল আমার শ্রম/ঘামের ব্যাপক উৎসব যেন। নিচের চেকটা দিব্য’র প্রথম অভিনয়ের উপার্জিত পারিশ্রমিক। তখন মাত্র ৬ বছর বয়স। টাকাটা হয়তো মৌলিক প্রয়োজনের সাথে বা অন্য তরল অর্থের সাথে মিশে গেছে, কিন্তু স্মৃতিটা এভাবে সব লিখে লেমিনেট করা আছে। সেই সময়ে কিছু কেনাকাটা নিয়ে আমরা সাংসারিক হিসাবে বসলে, দিব্য বলতো আমার টাকা দিয়ে কিনো, হিসাবটা বাড়ি কেনার হলেও!’’

সেই ছোট্ট সৌম্য-দিব্যর এখন ব্যাপক পরিচিতি। অভিনয়ের জনপ্রিয় মুখ তাঁরা। দুই ভাইকে নিয়ে সেকাল-একালে কোন বিষয়টি চোখে পড়ে—জানতে চাইলে ইনডিপেনডেন্ট ডিজিটালকে শাহনাজ খুশি বললেন, ‘ওরা আমার সন্তান। যখন কেউ ওদের প্রশংসা করেন, তখন আমি গর্বিত হই। এটা ভালোলাগা যে, আমার এবং ওদের বাবার পরিচয়ে মিডিয়ায় কিছু সুহৃদ, বন্ধুজন কিংবা আত্মীয় হয়েছিল; এখন দিব্য-সৌম্যর পরিচয়েও এমনই কিছু ভালোলাগার মানুষ তৈরি হয়েছে। দিব্য-সৌম্যর কাজের গুণে এই যে আত্মীয় পরিসর বেড়েছে, আপনারা সবাই কথা বলছেন—এটাই আমার ভালোলাগা।’

প্রসঙ্গত, দিব্য-সৌম্য সম্প্রতি একসঙ্গে অভিনয় করেছেন নির্মাতা অনিমেষ আইচের ‘মায়া’ নামের একটি ওয়েব ফিল্মে। কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে এটি। অন্যান্য চরিত্রে রয়েছেন মামুনুর রশীদ, বৃন্দাবন দাস, তানভীর হোসেন প্রবাল, টাপুর, টুপুর, গোলাম ফরিদা ছন্দাসহ অনেকে।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর