অসুস্থ ছেলের জন্য কুমার বিশ্বজিতের গান

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০২:৩৪ পিএম

দীর্ঘ আট মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নন্দিত কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র সন্তান কুমার নিবিড়। গত কয়েকটা মাস তাই অন্যরকমভাবে দিন গুনছেন বিশ্বজিৎ; কবে তার বুকের ধন আসবে বুকে। মনের সেই চাপা আকুতি এবার সুরে তুলে ধরলেন গায়ক। তৈরি করেছেন গান—‘নিবিড় অপেক্ষা’।

‘আমার বুকেই কেন বৃষ্টি অঝোরে ঝরে পড়ছে; তবু সারাক্ষণ আমার হৃদয় মন নিবিড় অপেক্ষা করছে’– এমন কথায় সাজানো গানটি লিখেছেন হাসানুজ্জামান মাসুম। সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস।

গত ২২ নভেম্বর এসেছে গানটির টিজার। এদিনই ছিল কুমার নিবিড়ের ২২তম জন্মদিন। ফেসবুক পেজে ‘নিবিড় অপেক্ষা’ টিজার শেয়ার করে কুমার বিশ্বজিৎ জানিয়েছেন, বিশেষ দিনে নিবিড়ের জন্য এটি তাঁর আশীর্বাদ।

দীর্ঘদিন পর কোনও গানে কণ্ঠ দেওয়া নিয়ে এই শিল্পী বলেন, ‘‘শিল্পীর প্রাণ মরে যায় যখন, তখন গান গাওয়াটাই তার জন্য কঠিন হয়ে যায়। আর আট মাস ধরে একরকম বেঁচে থেকেও বেঁচে না থাকার মতো আছি আমি। এবার ব্যক্তিগত কিছু কাজে যখন দেশে যাই, তখন আমার স্নেহের দুই ছোট ভাই কিশোর ও বাপ্পী এসে ধরল গানটি গাওয়ার জন্য। বলল, ‘আপনার জন্যই গানটি করা।’ গানটির কথা ও সুর ভালো লাগল। তার চেয়ে বড় বিষয় হলো, গানটিতে একটা আর্ত এবং অপেক্ষার বিষয় রয়েছে, যেটা আমাকে খুব স্পর্শ করেছে, তাই গাইলাম।’’

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি কানাডায় সড়ক দুর্ঘটনার শিকার হন কুমার নিবিড় ও তাঁর তিন বন্ধু। সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে চারজনকে উদ্ধার করেন। স্থানীয় পুলিশ তখন জানিয়েছিল, দুর্ঘটনাকবলিত গাড়িটি চালাচ্ছিলেন নিবিড় কুমার। দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তৃতীয়জন হাসপাতালে নেওয়ার পর মারা যান। তাঁরা সবাই প্রবাসী শিক্ষার্থী হিসেবে কানাডায় পড়াশোনা করছিলেন।

‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর ট্রেলার প্রকাশের পরপরই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় ট্রেলারটি ৫০ কোটিরও বেশি বার দেখা হয়েছে।...
বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট (জিমি ডোনাল্ডসন) দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়সেনকে বিয়ে করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) ইনস্টাগ্রামে বিয়ের একাধিক ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে...
নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডলের পোস্টে হুঁশিয়ারির সুরে এ-ও বলেছিলেন যে, পরিবর্তনই একমাত্র ধ্রুবক। এই পোস্টের পরই অরিজিতের প্রশংসায় পঞ্চমুখ হন তাঁর অনুরাগীরা। তবে একদল ভক্ত এতে নিজেদের আপত্তির কথাও...
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংঘাত সৃষ্টি হতে পারে। সংসদে সমাধান না হলে সংঘাত রাজপথে গড়াতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার...
গোপালগঞ্জে আদালত চলাকালীন বিচারকের ছুড়ে দেওয়া পেপার ওয়েটের আঘাতে মাথা ফেঁটেছে এক শিক্ষানবীশ নারী আইনজীবীর। মাথায় আঘাত পাওয়া ওই আইনজীবীকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিচারকের...
দল থেকে বহিষ্কারের পর এবার সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন তাঁর গাড়িচালক। বুধবার রাজধানীর পল্লবী থানায় এ মামলাটি করা হয়। এরই মধ্যে...
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির বিপুল সম্ভাবনা থাকলেও উৎপাদন এখনো ৫ শতাংশের নিচে। বিশেষজ্ঞদের মতে, দুর্নীতি, নীতিগত দুর্বলতা ও পরিকল্পনার অভাবে খাতটির বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। সেমিনারে তারা রাজনৈতিক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর