অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করছেন পরমব্রত

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১২:১৪ পিএম

বিয়েবিচ্ছেদের বছর দুই না পেরোতেই পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘর বাঁধছেন অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। তাঁরা যে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন—সেই খবর বেশ কয়েক মাস ধরেই টলিউডের বাতাসে ভাসছিল। অবশেষে এই জল্পনাকে সত্যি করে আজ সোমবার গাঁটছড়া বাঁধছেন পরমব্রত-পিয়া। 

ভারতীয় একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায়, মোস্ট এলিজেবল ব্যাচেলরের তকমা ঘুচিয়ে অবশেষে ৪৩ বছরের পরমব্রত আজ মালা পরাবেন পিয়ার গলায়। এই মুহূর্তে ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেতা তথা পরিচালক তিনি। টলিউডের পাশাপাশি কাজ করছেন বলিউডেও। পরমব্রতর ব্যক্তিগত জীবনে বরাবরই আগ্রহ দর্শকদের, ক্যারিয়ারের গোড়া থেকেই একাধিক নারীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। সম্পর্ক নিয়ে এমনিতে খোলামেলা হলেও পিয়ার ক্ষেত্রে শুরু থেকেই সাবধানী তিনি। 

আজ বিকালে ঘরোয়া আয়োজনে বিয়ের পর্ব সারবেন পরমব্রত-পিয়া। শোনা যাচ্ছে, এই বিয়েতে খুব বেশি জন থাকছেন না বর-কনের নিমন্ত্রণ তালিকায়। নিকট বন্ধু ও আত্মীয়স্বজন এই বিয়েতে উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, বিদেশিনী চিকিৎসক ইকার সঙ্গে লম্বা সময় লিভ-ইন করেছেন পরমব্রত। একটা সময় তাঁদের বিয়ের কথাও প্রায় পাকা হয়ে গিয়েছিল। কিন্তু নেদারল্যান্ডের এই সুন্দরীর সঙ্গে করোনাকালে ভেঙে যায় পরমের সম্পর্ক। এরপর আচমকাই তাঁর জীবনে পিয়ার প্রবেশ! সংগীতশিল্পী অনুপম রায়ের বিয়ে ভাঙার পিছনেও বারবার উঠে এসেছিল পরমব্রতর নাম। তবে পিয়ার সঙ্গে নিজের সম্পর্ককে বন্ধুত্বের বাইরে অন্য নাম দিতে চাননি পরমব্রত। 

তবে সময় অনেক পেরিয়েছে। দু’জনে যে সত্যিই প্রেম করছেন, সে কথা অনেক দিন ধরেই পরিষ্কার হচ্ছিল ধীরে ধীরে। যদিও তাঁরা কোনো দিনই প্রকাশ্যে সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। মধ্যে পরমব্রত যে পিয়ার বাড়িতে যাতায়াত বাড়িয়েছেন, সে কথাও শোনা গিয়েছিল। এছাড়া সম্প্রতি পরমব্রত ছবির শুটিংয়ের জন্য লন্ডনে ছিলেন দীর্ঘদিন। সেসময় পিয়াও গিয়েছিলেন দেখা করতে। কয়েকদিন আগেই পিয়া ও তাঁর মায়ের সঙ্গে পরমব্রতকে পার্ক স্ট্রিটের এক রেস্তরাঁয়ও দেখা গেছে। অনেক দিন ধরেই গুঞ্জন ছিল, তাঁরা এই নভেম্বরেই সাতপাকে বাঁধা পড়ছেন। পিয়ার বাড়ির লোকদের সঙ্গে পরমব্রতের ঘনিষ্ঠতা সেই ইঙ্গিতই দিচ্ছিল। অবশেষে আজ সোমবার সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে বসছেন দু’জনে।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর