শাকিব-বুবলী প্রসঙ্গে অট্টহাসি অপুর, প্রশ্ন বিয়ে নিয়ে

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৬:০২ পিএম

দেশের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। কাজ ছাড়াও নানা বিষয়ে আলোচনায় থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে জড়িয়েছেন নানা বিতর্কে। যার প্রায় পুরোটাই শবনম বুবলীকেন্দ্রিক। নিজের প্রাক্তন শাকিব খানের সঙ্গে বুবলীর ‘দূরত্বের’ পরই এগুলো আরও বেগবান হয়েছে। 

এবার ভারতীয় গণমাধ্যমে কথা বলেছেন অপু। আর সেখানে এক প্রশ্নের জবাবে অপু দাবি করেন, সন্তান থাকলে কোনো মেয়েরই দ্বিতীয় বিয়ে করা উচিত নয়। তিনি এ রকমটা কখনোই করবেন না। সেইসঙ্গে ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এই ছয় বছর কোনো নায়িকাই তাঁর সঙ্গে পাল্লা দিয়ে পারেননি বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে প্রশ্ন তোলেন শাকিব ও বুবলীর বিয়ে নিয়েও। 

তাঁর কাছে জানতে চাওয়া হয়, কখনও দ্বিতীয় বিয়ের কথা ভেবেছেন কি না? এর প্রত্যুত্তরে অপু বলেন, ‘না, কখনও ভাবিনি। দ্বিতীয় বিয়ের দরকারটা কী? বাংলাদেশে আমার এমন একটা জায়গা রয়েছে, যেখানে সকলে ভাবেন অপু যা-ই করবেন তার মধ্যে একটা বার্তা থাকবে। সেই দিক থেকে দর্শকের কাছে খুবই কৃতজ্ঞ। একটা মেয়ে, যার সন্তান আছে সে কেন দ্বিতীয় বিয়ে করবে? দ্বিতীয় বিয়েতে সে হয়তো স্বামী পাবে, তাঁর সামাজিক পরিচিতি পাবে। কিন্তু সন্তানটা? সে কি একজন সৎবাবা পাবে! সন্তানের প্রতি ওই বাবা যে সমান ভালবাসা দেবে, তা তো নয়। তাই আমি মনে করি, দ্বিতীয় বিয়েই করব না! তাহলে সন্তান তাঁর নিজের বাবাকেই পাবে, অন্য কাউকে বাবা বলতে হবে না। তাই যেকোনো এক জনকে আত্মত্যাগ করতেই হয়, তাতে ভুল কিছু নেই। মা হিসেবে আত্মত্যাগ করাটা খুবই গুরুত্বপূর্ণ।’

এরপরই শাকিব-বুবলীর বিয়ে নিয়ে বিস্ফোরক ইঙ্গিত দেন অপু। পরের প্রশ্নটি ছিল এমন— কিন্তু শাকিব যে দ্বিতীয় বিয়ে করেছেন?’

অপুর ভাষ্য, ‘কী বললেন, দ্বিতীয় বিয়ে? (জোর হাসি)। এ বিষয়ে কোনও ব্যাখ্যা দেব না।’

ব্যক্তিজীবন নিয়ে এক প্রশ্নের উত্তরে অপু বলেন, ‌‘বাংলাদেশে এই অপু বিশ্বাসই প্রথম, যে বুঝিয়ে দিয়েছে নায়িকাদের সন্তান হওয়ার পরও ভালো ক্যারিয়ার হওয়া সম্ভব। একটা সময় বাংলাদেশে নায়িকাদের এমন ধারণা ছিল, মা হয়েছি বলব না, আমার সন্তান আছে বলব না, আমি বিবাহিত বলব না। কিন্তু আমার মনে হয়, সত্যিটা লুকিয়ে রাখা যায় না। অপু বিশ্বাস সেই চলতি ধারণা ভেঙেছে। মা হয়েছি, সকলকে জানিয়েছি। সন্তান হওয়ার পর অনেক ধরনের শারীরিক পরিবর্তন নিয়ে চিন্তা থাকে। আমি অবশ্য নিজেকে বদলেছি। মাতৃত্বকে উদযাপন করেছি।’

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর