গায়ককে বিয়ে করেছেন নায়িকা আঁচল

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০২:৫৮ পিএম

বছর দুয়েক আগের কথা। হঠাৎই শোনা যায় চুপিচুপি বাগদান সেরে ফেলেছেন নায়িকা আঁচল। কেউবা আবার বলেছেন, কীসের বাগদান, বিয়েও সেরে ফেলেছেন এ চিত্রনায়িকা। দিব্যি ঘর-সংসার করছেন এখন!

তবে বিষয়টি নিয়ে নায়িকা কুলুপ এঁটেছিলেন। অবশেষে আঁচল জানালেন তিনি বিয়ে করেছেন। পাত্র তাঁর দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক-গায়ক সৈয়দ অমি। অমির ভালো নাম সৈয়দ শরিফুল রহমান।

বিষয়টি নিয়ে ইনডিপেনডেন্ট ডিজিটালকে আঁচল বলেন, ‘২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি কুমিল্লাতে আমরা বিয়ে করি। কারণ অমির বাড়ি হলো কুমিল্লায়। এর পরপরই আমার শাশুড়ি করোনাতে আক্রান্ত হন। টানা ১ মাস ছিলেন হাসপাতালে। কিন্তু তাঁকে আর ফেরাতে পারিনি। শাশুড়ি মারা যাওয়াতে স্বাভাবিকভাবেই আমরা ভেঙে পড়ি। তাই বিয়ের খবরের ঘোষণা দেওয়া হয়নি। তবে দুই পরিবারের সদস্যদের নিয়েই ছোট পরিসরে আমাদের বিয়ের আয়োজন হয়েছিল।’

তিনি জানালেন, সে বছরই তাঁরা হানিমুনে গিয়েছিলে। ঘুরেছেন মালোয়েশিয়া ও সিঙ্গাপুর।

সিঙ্গাপুরে আঁচল ও অমি। ছবি: আঁচল/ফেসবুক

বিবাহপরবর্তী জীবন প্রসঙ্গে এ নায়িকা বলেন, ‘খুব ভালো সময় কাটছে আমাদের। বলা যায়, এখনই আমরা প্রেম করছি।’

‘জান রে’ শিরোনামের একটি গানের ভিডিও চিত্রে অভিনয় করতে গিয়ে সেই গানের গায়ক সৈয়দ অমির সঙ্গে পরিচয়। গানটি মুক্তির পর দুজনের সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়। প্রকাশ্যে তাঁদের প্রেম নিয়ে কথাও বলেছিলেন আঁচল। তবে বিয়ে বিষয়টি সবসময় এড়িয়ে গেছেন।

আঁচল। ছবি: আঁচল/ফেসবুক

উল্লেখ্য, ২০১১ সালে ‘ভুল’ সিনেমার মাধ্যমে ঢালিউড নায়িকা আঁচলের আত্মপ্রকাশ। ‘জটিল প্রেম’ দিয়ে নজর কাড়েন এবং ‘সুলতানা বিবিয়ানা’র মাধ্যমে প্রশংসিত হন। এ পর্যন্ত দেড় ডজন সিনেমায় কাজ করেছেন এ নায়িকা। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজ ও মিউজিক ভিডিওতে কাজ করছেন তিনি। 

বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
চার বছরের অপেক্ষার অবসান। আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই—বিশ্বকাপের ফাইনাল। একদিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের পরাশক্তি স্পেন। নব্বই মিনিট, কিংবা তারও বেশি...
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
লোডিং...

এলাকার খবর