কলকাতা শহরজুড়ে অপূর্ব'র বিলবোর্ড

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৩:০৮ পিএম

কলকাতার কিছু রাস্তায় কোনো বাংলাদেশি হঠাৎই থমকে যেতে পারেন। চোখ কচলে দেখতে পারেন আসলেই অন্য দেশের রাস্তায় শোভা পাচ্ছে প্রিয় অভিনেতার ছবি। হ্যাঁ, কলকাতার বিলবোর্ডে এখন স্থান করে নিয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব।

বছর কয়েক ধরে ভারতের ‘সিটি অব জয়’খ্যাত এ শহর দখল করে ফেলেছেন জয়া আহসান। এবার সেখানে যোগ হলেন অপূর্ব।

অন্যদিকে, রোববার (১০ ডিসেম্বর) রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে অপূর্বর একটি স্থিরচিত্র। যেখানে তাঁর গায়ে শোভা পাচ্ছে নানা ধরনের গয়না। অনামিকায় আংটি, হাতে ব্লেসলেট। মুঠোবন্দি সোনারঙা একটি কলম। মূলত এটি পশ্চিমবঙ্গের স্বনামধন্য জুয়েলারি প্রতিষ্ঠান অঞ্জলি জুয়েলার্সের বিজ্ঞাপন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিষ্ঠানটির পেজেই প্রথম স্থিরচিত্রটি সামনে আসে। এরপরই এটি রীতিমতো ভাইরাল। আর একই ছবি টানানো হয়েছে কলকাতার রাস্তায়।

অপূর্বর স্থিরচিত্রটি সামাজিকমাধ্যমে শেয়ার দিয়ে ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা জাকারিয়া সৌখিন লেখেন, ‘অপূর্বকে ইন্ডিয়ান বিজ্ঞাপনে দেখে গর্ব হচ্ছে খুব। কলকাতার শহর ছেঁয়ে গেছে বিলবোর্ডে। দারুণ ব্যাপার। জনপ্রিয়তা দেশের মানচিত্র পেরিয়ে অন্য দেশে ছড়িয়ে যাওয়া চাট্টিখানি কথা না।’

এমন প্রশংসা করেছেন অনেকেই। সম্প্রতি অপূর্ব কাজ  করেছেন কলকাতার চলচ্চিত্রে। ‘চালচিত্র’ নামের এই ছবির পরিচালক প্রতীম ডি গুপ্ত। ছবিতে শুটিংয়ের জন্য প্রাসাদের নগরী কলকাতাতে ছিলেন এ অভিনেতা। কলকাতার বিভিন্ন স্থানে শুটিংয়ে অংশ নেন তিনি।

পুলিশি অ্যাকশন থ্রিলার গল্পের ছবি ‘চালচিত্র’তে অপূর্ব ছাড়া অভিনয় করছেন রাইমা সেন, টোটা রায়চৌধুরী, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ।

এ ছবির কাজের আগে থেকেই কলকাতাতে বেশ জনপ্রিয় অপূর্ব। রয়েছে তার ফ্যানবেজও। আর সেই জনপ্রিয়তাকে কাজে লাগালেন কলকাতার জুয়েলারি প্রতিষ্ঠান।

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর কুষ্টিয়ায় এক তরুণের মৃত্যুর ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পরিবারের দাবি, প্রিয় দলের পরাজয় এবং তা নিয়ে কটাক্ষের কারণে তিনি...
রুপালি পর্দায় একসঙ্গে হাজির হতে চলেছেন দুই জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহান। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’র নতুন অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’-এ দেখা মিলবে তাঁদের। আগামী ২৫ জুন...
ভালোবাসা দিবসে নিজের জীবনের বিশেষ মানুষকে সামনে আনলেন অভিনেতা অপূর্ব। তবে সেই মানুষটি তাঁর ছোট্ট কন্যা আনায়া। ইনস্টাগ্রামে শেয়ার করা কয়েকটি ছবিতে দেখা যায়, মেয়েকে কোলে নিয়ে স্নেহমাখা মুহূর্তে ধরা...
ফের বাবা হলেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী শাম্মা দেওয়ান। সুখবরটি আজ দুপুরে সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা নিজেই। ফেসবুকের সেই পোস্টে নবজাতকের...
রাজধানী ঢাকায় চলতি বছরের জুন পর্যন্ত ১২২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা মাসে গড়ে ২০টি। সর্বশেষ সবুজবাগে বিএনপি কর্মী ও হাজারীবাগে এক তরুণ হত্যার ঘটনায় তদন্ত করছে পুলিশ। তবে ডিএমপির দাবি, রাজধানীর...
২০১৪ সালের ২৩ এপ্রিল ঢাকার একটি পোশাক কারখানার কর্মী ওই তরুণীকে মোবাইল ফোনে ফুসলিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিয়ে আসেন শ্যামল। সেখান থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটী...
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মিল্লাত হোসেন (৪২) নামের লক্ষ্মীপুরের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বহুতল ভবনে কাজ করার সময় ১০ তলা...
দিনাজপুরের খানসামা উপজেলায় অটোরিকশা ও গরুবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে রুসুল করিম বাবু (৪২) নামের এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চারজন যাত্রী আহত হয়েছেন। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর