নেটফ্লিক্সে যে ভারতীয় কনটেন্টগুলো দেখা হয়েছে সবচেয়ে বেশি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৩১ পিএম

প্রথমবারের মতো ভিউয়ারশিপ তথ্যের ভিত্তিতে সেরা ১০০০ সিনেমা-সিরিজের তালিকা প্রকাশ করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ‌‘হোয়াট উই ওয়াচড: আ নেটফ্লিক্স এনগেজমেন্ট রিপোর্ট’ শীর্ষক এই জরিপে উঠে এসেছে সবচেয়ে বেশিবার দেখা কনটেন্টগুলো। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এখন থেকে বছরে দু’বার প্রকাশিত হবে এই তালিকা, যেখানে উঠে আসবে গত ৬ মাসে দর্শকরা কী কী দেখেছেন সেই বিস্তারিত।

জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভিউয়ারশিপের মাধ্যমে তৈরি হয়েছে এই তালিকা। যেখানে সারা বিশ্বের ১৮ হাজার কনটেন্ট ছিল এবং সর্বমোট ভিউ হয়েছে ১০০ বিলিয়ন ঘণ্টা। 

এই এক হাজার ক্লাবে ইংরেজির বাইরে জায়গা করে নিয়েছে ৩০ শতাংশ অন্য ভাষার চলচ্চিত্র-সিরিজ। ভারতীয় কনটেন্টের মধ্যে শীর্ষে রয়েছে মার্চে মুক্তি পাওয়া অ্যাকশন ক্রাইমধর্মী ‘রানা নাইড়ু—সিজন ১’। দর্শকরা করণ অংশুমান পরিচালিত এই সিরিজ দেখেছেন ৪৬.৩ মিলিয়ন ঘণ্টা। 

চোর নিকাল কে ভাগা সিনেমার দৃশ্যে ইয়ামি গৌতম ও সানি কৌশল। ছবি: সংগৃহীত

তারপরই রয়েছে অজয় সিং পরিচালিত সিনেমা ‘চোর নিকাল কে ভাগা’। মোট ৪১.৭ মিলিয়ন ঘণ্টা ভিউয়ে এটি রয়েছে ৩৯৫তম স্থানে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইয়ামি গৌতম ও সানি কৌশল। দর্শকরা এটি দেখেছেন ৩১.২ মিলিয়ন ঘণ্টা।

শান্তনু বাগচী পরিচালিত রাশমিকা মান্দানা অভিনীত ‘মিশন মজনু’ রয়েছে ৫৯৩তম স্থানে। এছাড়া ইন্ডিয়ান ম্যাচমেকিং—সিজন থ্রি (৬০৯), মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে (৬৪৫), আরআরআর (৬৫৪), ক্লাস—সিজন ১ (৭১৮), তু ঝুটি ম্যায় মক্কার (৭৫৬) ও শেহজাদা (৮৩৪) জায়াগা করে নিয়েছে প্ল্যাটফর্মটির সর্বোচ্চ ভিউয়ের তালিকায়।

এদিকে, এই তালিকার শীর্ষে রয়েছে ‘দ্য নাইট এজেন্ট: সিজন ১’। থ্রিলার ঘরানায় শন রায়ান পরিচালিত এই সিরিজের ভিউ হয়েছে ৮১২.১ মিলিয়ন ঘণ্টা। তারপর দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘জিনি অ্যান্ড জর্জ—সিজন ২’ এবং তৃতীয় হয়েছে ‘দ্য গ্লোরি—সিজন ১’।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর