গল্পটা হারিয়ে যাওয়া প্রেমিকাকে নিয়ে!

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০২:৪০ পিএম

একাত্তর ও এক বীরাঙ্গনার গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘তাহার সন্ধানে’। যা মহান বিজয় দিবস উপলক্ষে প্রচার হবে।

এর গল্পে দেখা যাবে,  প্রবাসী বাঙালি মুক্তিযোদ্ধা ফরহাদ প্রতি বছর একাত্তরে হারিয়ে যাওয়া প্রেমিকার সন্ধানে দেশে আসেন। ফরহাদের অনুসন্ধানে যুক্ত হয় তরুণ প্রামাণ্য চলচ্চিত্রকার রাকিব ও তার বান্ধবী শেমন্তি। শেমন্তির বড় খালা মুক্তিযুদ্ধে পা হারানো বীরাঙ্গনা দীপালী যুদ্ধের স্মৃতি আর এক স্বর্ণালী প্রতুষ্যের আশা নিয়ে হুইলচেয়ারে আছেন প্রতীক্ষায়। এমন এক গল্প নিয়ে নির্মিত হয়েছে বিজয় দিবসের বিশেষ নাটক ‘তাহার সন্ধানে’।

আকরাম খানের রচনা ও নির্দেশনায় এটি প্রযোজনা করেছেন মো. নাসির উদ্দিন। আজ শনিবার (১৬ ডিসেম্বর) রাত ৯টায় এটি প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ত্রপা মজুমদার, তনয় বিশ্বাস, আরমান পারভেজ মুরাদ, শেখ স্বপ্না, আকরাম খান, আদ্রিতাসহ আরও অনেকে।

এছাড়াও বিজয় দিবসে বিটিভিতে প্রচারিত হবে দেশাত্ববোধক গান, জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান, বিশেষ সংগীতানুষ্ঠান, কবিতা পাঠের অনুষ্ঠান, স্মৃতিচারণ ও সাক্ষাৎকারসহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান নিয়ে সংগীতানুষ্ঠান, বাংলা ছায়াছবি ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, বঙ্গভবন থেকে সরাসরি রাষ্ট্রীয় সংবর্ধনা, বিশেষ নৃত্যানুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান ও আলোচনানুষ্ঠান।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর