মধ্যরাতে ভক্তদের উদ্দেশে শাবনূরের বার্তা 

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১২:১১ পিএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর। একসময় সিনেপর্দা দাপিয়ে বেড়িয়েছেন তিনি। তবে দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে আছেন। এবার সম্প্রতি দেশে ফিরেই দিয়েছেন প্রত্যাবর্তনের বার্তা। নতুন সিনেমায় মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বাঁধছেন শাবনূর। ‘মাতাল হাওয়া’ নামে এ ছবির পরিচালনায় থাকছেন চয়নিকা চৌধুরী।

এদিকে, রোববার (১৭ ডিসেম্বর) ছিল শাবনূরের জন্মদিন। ৪৪ বছর পেরিয়ে ৪৫-এর পথে তিনি। এদিন শুভাকাঙ্ক্ষীরা তাঁকে শুভেচ্ছায় সিক্ত করেছেন। দীর্ঘদিন পরও ভক্তরা যে তাঁকে ভোলেননি, এ কারণে বেশ উচ্ছ্বসিত শাবনূর। বিশেষ দিনটির দিবাগত রাত আড়াইটার দিকে ভক্তদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন তিনি।

অমিত হাসান, কোনাল ও রবি চৌধুরীকে দেখা যায় শাবনূরের জন্মদিন উদযাপনে। ছবি: ফেসবুক থেকে নেওয়া

শাবনূর লিখেছেন, ‘গতকাল (রোববার) ছিল আমার জন্মদিন। দিনভর ফোন কল, সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে আমার প্রতি বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের অসংখ্য শুভেচ্ছা বার্তা এবং ভক্তদের ভালোবাসার উচ্ছ্বাস দেখে আমি সত্যিই খুব আনন্দিত, সিক্ত ও অভিভূত হয়েছি। বিশেষ এ দিনে আমার পাশে থাকার জন্যে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাকে আপনাদের প্রার্থনায় রাখুন।’

বেশ ঘটা করেই উদযাপিত হয় শাবনূরের এবারের জন্মদিন। পার্টিতে উপস্থিত ছিলেন চিত্রনায়ক অমিত হাসান, সংগীতশিল্পী রবি চৌধুরী ও কণ্ঠশিল্পী কোনালসহ অনেকেই।   

নতুন সিনেমায় জুটি বেঁধেছেন শাবনূর-মাহফুজ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

প্রসঙ্গত, দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন শাবনূর। ২০০৫ সালে ‘দুই নয়নের আলো’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। সর্বশেষ ‘পাগল মানুষ’ নামে একটি সিনেমায় দেখা যায় তাঁকে।

এদিকে, মাহফুজ আহমেদকে সর্বশেষ দেখা যায় চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ চলচ্চিত্রে। এর মাধ্যমে দীর্ঘ আট বছর পর বড় পর্দায় ফেরেন তিনি।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়।
বিমান ভাড়া কমিয়ে আগামী ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন আজ মঙ্গলবার এই হজ প্যাকেজ ঘোষণা করেন।
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
লোডিং...

এলাকার খবর