ট্রাক প্রতীক পেয়ে মাহি বললেন, ৯৫ শতাংশ ভোটে জিতব

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১২:৫৪ পিএম

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রতীক পাওয়ার পর তিনি জানান, ৯৫ শতাংশ ভোটে পাস করবেন তিনি। 

আজ সোমবার সকালে রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় মাহি বলেন, ‘পরীক্ষা দেওয়ার আগে তো সবাই মনে করে আমি পাস করব। জনগণ যেভাবে আমাকে এখন ভালোবাসছে সেটা যদি অব্যাহত থাকে, বাসা থেকে ভোটারদের আসতে যদি বাঁধা প্রদান না করা হয়, তবে ৯৫ শতাংশ ভোট পেয়ে আমি পাস করব।’
 
নির্বাচনে ট্রাক প্রতীক নেওয়ার প্রশ্নে চিত্রনায়িকা মাহি বলেন, ‘যখন মানুষ আমাকে পচাবে আর বলবে ট্রাক খাদে পড়ে যাবে, ট্রাকের চাকা পাংচার হয়ে যাবে, তখন আমার প্রচারণা হবে। সো আমার মনে হয়েছে ট্রাকটা আমার জন্য বেস্ট। আমার বিপরীতে যারাই আছেন তারাই আমার জন্য মূল প্রতিদ্বন্দ্বী। কেউই ছোট না, সবাই আমার থেকে বিজ্ঞ। তাঁরা বছরের পর বছর, আমার বয়সেরও বেশি সময় ধরে রাজনীতি করছেন। তাঁদের বিপরীতে দাঁড়ানো এটা একটা দুঃসাহসের বিষয়।’

মাহি বলেন, ‘আমার এলাকার মানুষজন যে শাসনের মধ্যে আছেন, কাঠ-পক্ষীও নেতাদের ভয় পায়, যদি নির্বাচিত হই আমি তাদের সঙ্গে বসে ভাত খাব। আমি সেবক হতে চাই, তাদেরকে শাসন করতে চাই না। আমার শক্তি হচ্ছে আপনারা (সাংবাদিক), আমার পাশে আছেন। আমি তো কোমল হৃদয়ের মানুষ, শিল্পী মানুষ।’

মাহি আরও বলেন, ‘আমি তো কাউকে ক্ষতি করার মনমানসিকতা রাখব না। যদি অন্য কেউ রাখে সেটা বা আমার কর্মী যারা আমার হয়ে কাজ করছেন তাদের যদি বিন্দুমাত্র হুমকি-ধামকি দেওয়া হয়, যারা আমার পথসভায় বা সভায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করবে, সাংবাদিক ভাইয়েরাই সেগুলো তুলে ধরবে আর সারা দেশবাসী দেখবে। আমার বিশ্বাস, প্রতিবারের মতো এবারের নির্বাচনও ফেয়ার হবে। প্রশাসনও অনেক তৎপর, তারা সার্বক্ষণিক মাঠে আছে। আমি যখনই বলছি ওখানে আমার একটু সমস্যা হচ্ছে, তারা ছুটে আসছে। তাই এ সমস্ত শোষক নেতা চান্স পাবে না বলেও আমি আশা করছি।’

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
নীলফামারীর তিস্তা পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকা মূল্যের তিনটি রেসকিউ বোট। বন্যা ও দুর্যোগে চরাঞ্চলে উদ্ধার কাজের জন্য কেনা নৌযানগুলো রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল। স্থানীয়দের অভিযোগ,...
দিনাজপুরে করতোয়া নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে ঘোড়াঘাট পৌর এলাকা। বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। ঝুঁকিতে বাজার, রাস্তাঘাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন রোধে দ্রুত শহর রক্ষা বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয়...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর