নতুন করে এলো পার্থ বড়ুয়ার ‌‘বিনিময়’

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৯ পিএম

জনপ্রিয় সংগীতশিল্পী পার্থ বড়ুয়ার কণ্ঠে প্রকাশ পেল নতুন গান। শিরোনাম ‘বিনিময়’। যা এর আগে অনলাইনভিত্তিক সংগীতানুষ্ঠান ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অরিজিনালস’-এ বেশ সাড়া ফেলেছিল। গানটির কথা লেখার পাশাপাশি সুর করেছেন শিল্পী রাশিদ খান।  

কয়েকমাস আগে অনুষ্ঠিত হয়েছিল ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ আয়োজন। কণ্ঠশিল্পী রাশিদ খানের কথা ও সুরের ৬টি গান দিয়ে সাজানো হয়েছিল লাইভ পারফরম্যান্স। যেখানে পাঁচটি গান পরিবেশন করেন রাশিদ খান। একটি গান ছিল পার্থ বড়ুয়ার পরিবেশনায়। সেটিই ‘বিনিময়’। সম্প্রতি প্রকাশ পাওয়া গানটি এরইমধ্যে শ্রোতামহলে প্রশংসায় ভাসছে।

গানটি প্রসঙ্গে গণমাধ্যমে পার্থ বড়ুয়া বলেন, ‌‘‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অরিজিনালস’ সংগীতানুষ্ঠানটি নিয়ে অনেকের প্রশংসা পেয়েছি। রাশিদ খানের গানগুলোর পাশাপাশি আমার গাওয়া ‘বিনিময়’ গানটিও অনেকের ভালো লেগেছে বলে জানিয়েছেন। তাঁরা চেয়েছেন এ গানটি যেন আলাদাভাবে প্রকাশ করা হয়। সেইসব দর্শক-শ্রোতার প্রত্যাশা পূরণেই গানটি এখন আলাদাভাবে প্রকাশ করা। যাঁরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অরিজিনালস অনুষ্ঠানের পাশাপাশি শুধু এ গানটি আলাদাভাবে শুনতে চান, তাঁদের কথা ভেবেই এ পরিকল্পনা।’

পার্থ বড়ুয়া বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তাঁর ব্যান্ড সোলসের সুবর্ণজয়ন্তীর আয়োজন নিয়ে। এ উপলক্ষে চলতি বছর ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি রাজ্যে কনসার্ট করেছেন তাঁরা। এই ধারাবাহিকভাবে দেশে ও বিদেশে আরও কিছু শো করার কথা রয়েছে। পাশাপাশি ব্যান্ডের পাঁচ দশক পূর্তি উপলক্ষে ৫০টি নতুন ও রিমেক গান প্রকাশের ঘোষণাও দিয়েছেন তাঁরা। 

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর