বছর শেষে আলোচনায় অপূর্ব-তটিনী

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৩ পিএম

বছর শেষে ভোজবাজির মতো যেন সবাইকে চমকে দিলো ‘পথে হলো দেরী’ নামের একটি নাটক। এভাবেও বলা যায়, গোটা বছর নাটকের বাজার নড়বড়ে হলেও বছর শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন অপূর্ব-তটিনী।

জাকারিয়া সৌখিনের চিত্রনাট্য ও পরিচালনায় গত ২৪ ডিসেম্বর দেড়ঘণ্টা ব্যাপ্তির এই বিশেষ প্রজেক্ট প্রকাশ হয়েছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। প্রকাশের পর থেকেই দুদিনে এটি রয়েছে ইউটিউব ট্রেন্ডিংয়ে। ভিউ অতিক্রম করেছে ৫০ লাখ। তারচেয়ে বড় বিষয় দর্শক ও সমালোচক প্রতিক্রিয়া।

ইউটিউবে নাটকটির মন্তব্যের ঘর আর সমালোচকদের ফেসবুক পোস্ট প্রমাণ করে, বছরের সেরা কাজের স্বীকৃতি পেতে যাচ্ছে নাটকটি। এতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন সময়ের অন্যতম তরুণ অভিনেত্রী তটিনী। আরও আছেন মনোজ প্রামাণিক ও সালহা খানম নাদিয়া।

নাটকটিতে মনোরম লোকেশনের মেলবন্ধন ঘটিয়েছেন পরিচালক। ছবি: ফেসবুক থেকে নেওয়া

নাটকটি দেখার পর সোহেল রানা নামের এক দর্শকের প্রতিক্রিয়া এমন—‘নাটক তো এমনই হওয়া উচিত, যেখানে গ্রামের প্রকৃতি, কিছুটা রাগ- অভিমান, কিছুটা রোমান্টিক, কিছুটা দুষ্টুমি, কিছুটা বাস্তবতা, শেষে ভালবাসা, ভালবাসার মানুষকে ফিরে পাওয়া। এক কথায় নাটকটি অসাধারণ।’

ফয়সাল নামের একজন বলেন, ‘এখন সব ধরনের নাটক শহরকেন্দ্রিক হয়ে থাকে। এই নাটকটা পুরোপুরি ভিন্নধর্মী। প্রকৃতিকে ফুটিয়ে তোলার জন্য অসাধারণ হয়েছে।’

প্রসঙ্গত, সিএমভি’র রোমান্টিক ড্রামা ফেস্টিভ্যালে এই বিশেষ নাটকের পুরো শুটিং হয়েছে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে। যার ফলে গল্পের বাইরেও এটিকে ‘বিউটিফুল বাংলাদেশ’-এর অন্যতম স্মারকও বলা যেতে পারে।

আহমেদ রনি নামের এক দর্শক লেখেন, ‘২০২৩-এর শেষে এসে এমন একটা নাটক দেখতে পারব ভাবিনি। এত নিখুঁত অভিনয়। এই বছরের সেরা একটা নাটক।’ 

নাটকটির আরেকটি দৃশ্য। ছবি: সিএমভি

নাটকটির নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘আমরা চেয়েছি বছর শেষে সবাই মিলে একটা মনের মতো প্রজেক্ট করতে। মনের মতো মানে, বেশিরভাগ সময়ে তো দর্শক চাহিদা বা ভিউ চিন্তা করে কাজ করতে হয়। তবে এবার আমরা অনেকগুলো মানুষ এক হয়েছি একটা নিজেদের মতো প্রজেক্ট করার। এই আমরা হলাম—আমি, শিল্পী ও প্রযোজক। তিন পক্ষ এক হয়েই কাজটি করেছি। এবং এটি করার জন্য আমরা যে পরিমাণ এফোর্ট দিয়েছি, সেটি দিয়ে এখন আর নাটক হয় বলে আমার মনে হয় না। দিনশেষে দর্শক ও সমালোচকদের পক্ষ থেকে যে প্রতিধ্বনি পাচ্ছি, তাতেই আমরা খুশি। এমন সাড়া পেলে সত্যিই মনে হয়, দেশে রুচিশীল দর্শকের সংখ্যা এখনও সর্বাধিক।’

‘পথে হলো দেরী’র মাধ্যমে ছোটপর্দার বড় নায়ক অপূর্বর পুনর্জন্ম হয়েছে বলেও মনে করছেন অনেকে। কারণ, চলতি বছরের প্রায় পুরোটাই সাদামাটা গেছে এই অভিনেতার। সেই হিসেবে বছর শেষের নাটকটি দিয়ে ফের জানান দিলেন নিজের তেজ। অভাবনীয় দর্শক সাড়া পেয়ে অপূর্ব বলেন, ‘আমরা কাজ করি তো দর্শক রায়ের জন্য। তাদের ভালো লাগা মানে আমরা পরীক্ষায় পাশ করেছি। এবং এটা দেখেছি আমি, একটি কাজে যখন টিমওয়ার্ক আর সততা থাকে; সেটাকে দর্শক মূল্যায়ন করবেই। এই কাজটিও তেমনই। ধন্যবাদ নির্মাতা জাকারিয়া সৌখিন, ধন্যবাদ প্রযোজক এসকে সাহেদ আলী, ধন্যবাদ তটিনী ও পুরো টিমকে।’

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর