শাকিবের ‘প্রিয়তমা’ এবার দেবের নায়িকা, টলিউডে শত্রু বাড়ছে ইধিকার?

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১১:০৯ এএম

ঢালিউড সুপারস্টার শাকিব খানের পর এবার টলিউডের দেবের নায়িকা হচ্ছেন ইধিকা পাল। ছোটপর্দার গণ্ডি পেরিয়ে এখন বড়পর্দাই লক্ষ্য ‘প্রিয়তমা’র। সুপারস্টার দেবের আসন্ন ছবির নায়িকা হচ্ছেন ইধিকা, সেই জল্পনা উঠেছিল কয়েক মাস ধরেই। কিন্তু সেইসময় বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন ইধিকা। তবে নতুন বছরেই দিলেন নতুন চমক।

পরিচালক সুজিত দত্ত ওরফে রিনোর আগামী ছবিতে জুটি বাঁধছেন দেব-ইধিকা। বছর শেষে শাকিবের সঙ্গে স্টেজ পারফর্ম করতে আসামে হাজির হয়েছিলেন অভিনেত্রী। তার মাঝেই এসেছে সুখবর। 

‘খাদান’ নামের সিনেমাটিতে দেবের নায়িকা হওয়ার সুযোগ নিসঃন্দেহে বড় প্রাপ্তি ইধিকার। নায়িকার ভাষ্য, ‘খুব ভালো লাগছে। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে চাই আগের মতো এবারেও যেন দর্শক আমার পাশে থাকেন।’

যদিও এর আগে টলিউডের আরও একটি ছবির শুটিং করেছিলেন ইধিকা। যেখানে তাঁর নায়ক সোহম চক্রবর্তী। নানান জটিলতায় আপতত আটকে আছে সেই ছবির বাকি কাজ। 

সাম্প্রতিক সময়ে টালিগঞ্জের নতুন মুখেরাই হচ্ছেন দেবের নায়িকা। শ্বেতা, সৌমিতৃষার পর এবার ইধিকা। দেবের নায়িকা হওয়ায় ইন্ডাস্ট্রিতে কি তাঁর শত্রু সংখ্যা বাড়তে পারে? ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘হিংসে বা শত্রু, বিষয়গুলোকে এই ভাবে দেখি না। ইন্ডাস্ট্রিতে প্রত্যেকেই আমার বন্ধু। আমার মনে হয় তাঁরা সকলেই চাইবেন যাতে আমি ভালো কাজ করি।’

‘খাদান’-এ কয়লা মাফিয়ার চরিত্রে অভিনয় করবেন দেব। ছবির ফার্স্টলুক মোশন পোস্টারে কুঠার হাতে দেখা মিলেছে সুপারস্টারের। সঙ্গে তাঁকে বলতে শোনা যায়, ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি। ওটা আমারই কাজ।’

দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও সুরিন্দর ফিল্মসের যৌথ প্রযোজনায় তৈরি হবে এই ছবি। 

প্রসঙ্গত, ‘প্রিয়তমা’র সুবাদে বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয় ইধিকা। শাকিবের পর শরিফুল রাজেরও নায়িকা হয়েছেন এই টলি সুন্দরী। নির্মাতা হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’ সিনেমায় দেখা যাবে তাঁদের।

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে নিয়মিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন...
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর