একবার পরম তো আরেকবার অনুপমের পাশে সৃজিত

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৭:১৬ পিএম

কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির পরম বন্ধু অনুপম রায়। অভিনেতা পরমব্রত চ্যাটার্জির সঙ্গেও তুমুল সখ্য তাঁর।
 
বর্ষবরণের রাতে অনুপম রায়ের সঙ্গে পার্টি করেছিলেন। সোশ্যাল মাধ্যমে দিয়েছিলেন তার ছবি। এর দিন দুয়েক যেতে না যেতেই পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে সেলফি দিলেন সৃজিত মুখোপাধ্যায়।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন পরিচালক। যে ফ্রেমে পরমব্রত ও রুক্মিণী মৈত্রর সঙ্গে দেখা গেছে তাঁকে। সেই ছবি পোস্ট করে সৃজিত লিখলেন, ‘উষ্ণতা ছড়ালেন সৃজিত। মনস্থির করতে পারছেন না। একবার অনুপমের পাশে, একবার পরমের পাশে। দেখে নিন সেই ছবি।’

দুই তারকার সঙ্গেই পরিচালকের সুসম্পর্ক রয়েছে। অনুপমের প্রাক্তন স্ত্রীয়ের সঙ্গে পরমব্রতর বিয়ের সময় সৃজিতকে মধ্যমণি করেও কম শোরগোল হয়নি। মিমের পাহাড় জমেছিল নেটপাড়ায়। তাই এবার নেটিজেনদের তোপের হাত থেকে বাঁচতে আগেভাগেই মোক্ষম মন্তব্য সৃজিত মুখোপাধ্যায়ের। 

গত ডিসেম্বরে অনুপমের প্রাক্তন স্ত্রী ও বন্ধু পিয়াকে বিয়ে করেন পরম। এরপর থেকে ছড়ায়, পরমের জন্যই ঘর ভেঙেছে অনুপমের। ব্যক্তিগতভাবে পরম, অনুপম ও সৃজিত ভালো বন্ধু। 

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর