ভোট দেবেন না ডলি সায়ন্তনী-মাহিয়া মাহি

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৮:৩১ পিএম

আগামীকাল (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজনীতির মাঠে এবার বিনোদন অঙ্গনের মানুষেরাও বেশ সরব। কারণ প্রার্থী হয়েছেন বেশ কয়েকজন শিল্পী। তাদের মধ্যে আছেন নায়ক ফেরদৌস আহমেদ,  নায়িকা মাহিয়া মাহি, গায়িকা ডলি সায়ন্তনী ও কমেডিয়ান কমর উদ্দিন আরমান।

এর মধ্যে ডলি সায়ন্তনী ও মাহিয়া মাহি ভোট দিচ্ছেন না। ডলি সায়ন্তনী পাবনা-২ (সুজানগর-আমিনপুর) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে নোঙর প্রতীকে প্রার্থী।

তিনি ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘ক্যান্টনমেন্ট এলাকার ভোটার আমি। বারিধারায় ভোট দিই আমি। তবে পাবনায় থাকায় ভোটটা দেওয়া সম্ভব হচ্ছে না। নির্বাচনী এলাকা পাবনা-২ এ থাকব। প্রতিটি কেন্দ্রে যাব।’

মাহিয়া মাহি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) থেকে ট্রাক মার্কায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি বললেন, ‘ঢাকার উত্তরার ভোটার আমি। সাধারণত সেখানেই ভোট দেওয়া হয়। কিন্তু এবার নির্বাচনের কারণে যেতে পারছি না। তবে চাইব, আমার নির্বাচনী এলাকার মানুষেরা যেন তাদের ভোটটা দিতে পারেন।’

অন্যদিকে নায়ক ফেরদৌস ও আরমান ভোট দেবেন। আজ (৬ জানুয়ারি) বিকালে ফেরদৌস জানান, তিনি ক্যান্টনমেন্ট এলাকার ভোটার। তবে কোন কেন্দ্রে তার ভোট, এখনো জানতে পারেননি। রাতের মধ্যেই জেনে সকাল সকাল নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরপর বেরিয়ে পড়বেন নিজের নির্বাচনী এলাকা  ‘ঢাকা-১০ আসনে (ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট)। ফেরদৌস নৌকার প্রার্থী হয়েছেন।

কমর উদ্দিন আরমান কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) থেকে কলার ছড়ি মার্কায় স্বতন্ত্র প্রার্থী। তিনি চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড নিজপানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটটি দেবেন। এরপর অন্য কেন্দ্রগুলোতে দিয়ে ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করবেন।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
দীর্ঘ সাড়ে চার বছর ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। দীর্ঘমেয়াদী যুদ্ধে বিপর্যস্ত হয়েছে দুই দেশের অর্থনীতিই। পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও পড়েছে এর বিরুপ প্রভাব। এবারে ইউক্রেনের সাথে শান্তি চুক্তির...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর