বিয়ে করছেন বিজয়-রাশমিকা?

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৫:৪০ পিএম

‘পুষ্পা: দ্য রাইজ’ দিয়ে তারকা খ্যাতি কুড়িয়ে নেওয়া। তারপর ‌‘গুডবাই’ দিয়ে বলিউডে অভিষেক। সম্প্রতি মুক্তি পায় ‘অ্যানিম্যাল’। সব মিলিয়ে, বলিউড ও দাক্ষিণাত্যের ঝড়ো ইনিংস বেশ ভালোভাবেই সামলাচ্ছেন রাশমিকা মান্দানা। এবার নাকি অভিনেত্রীর জীবনে বিয়ের ফুল ফুটতে চলেছে। এমনকি তা আগামী ফেব্রুয়ারিতেই! পাত্র কে? এই প্রশ্নের উত্তরে একটা নামই বলা যায়—বিজয় দেবেরাকোন্ডা।

নিউজ১৮ তেলুগুর বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, শিগগিরই বড় ঘোষণা দিতে চলেছেন এই তারকাযুগল। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাগদান সেরে নিচ্ছেন তাঁরা। আর বিয়ের পিঁড়িতে বসছেন চলতি বছরেই। তবে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস তাঁদের প্রতিবেদনে জানিয়েছে, বিজয়-রাশমিকার বিয়ের খবরটি ভুয়া। তারকাযুগলের ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে সংবাদ সংস্থাটি এমনটাই বলছে।

জোর গুঞ্জন, প্রেম করছেন তাঁরা। ছবি: সংগৃহীত

‘ডিয়ার কমরেড’, ‘গীত গোবিন্দম’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন রাশমিকা-বিজয়। সেই থেকেই নাকি ঘনিষ্ঠতা। অনেকদিন ধরেই জোর গুঞ্জন, প্রেম করছেন তাঁরা। যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত মুখ খোলেননি কেউই।

প্রসঙ্গত, ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমা থেকেই ভারতের জাতীয় ক্রাশ রাশমিকা। ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীরের জুটি হয়েও প্রশংসায় ভেসেছেন। অন্যদিকে, ‘লাইগার’ বলিউডে ব্যর্থ হলেও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বিজয়ের রাজত্ব অটুট। অনুরাগীরা মনে করেন, তাঁর হাতেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ।

মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে আয়োজিত এক বিক্ষোভে...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর