তেজগাঁওয়ে বস্তিতে আগুন, মা-ছেলের মৃত্যু

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৫:৫৫ পিএম

রাজধানীর তেজগাঁও মোল্লাবাড়ি বস্তিতে লাগা আগুনে মা ও ছেলে মারা গেছে। মধ্যরাতে লাগা এই আগুনে ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এঘটনায় দগ্ধ হয়েছেন আরও কয়েকজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বস্তিতে আগুন লাগে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশের এই টিনের বস্তিতে ছিল কারওয়ান বাজারের মাছ ও সবজি বিক্রেতাদের বসবাস। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। 

ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন) সালেহ উদ্দিন জানান, প্রাথমিকভাবে আগুনের কারণ সম্পর্কে জানা যায়নি। তবে আগুনে বস্তির প্রায় তিন শ ঘর পুড়ে গেছে। বাতাসের গতিবেগ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। 

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ফাঁড়ির ইনচার্জ জামিল আহমেদ মা ও ছেলের মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে মায়ের নাম শারমিন বলে জানা গেলেও ছেলের নাম জানা যায়নি। 

জামিল আহমেদ জানান, মরদেহ দুটি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নেওয়া হয়েছে। তদন্তের পর এ নিয়ে বিস্তারিত জানানো হবে।

ভিডিও দেখুন:

 

এদিকে এ ঘটনায় দগ্ধ নাজমা বেগম (২৫)ও তাঁর ছেলে মো. নজরুল ইসলামকে (৪) শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে।

দগ্ধ নাজমা বেগম নারায়ণগঞ্জ আড়াইহাজার থানার দাসপাড়া ফকির বাড়ি গ্রামের মো. ওমর ফারুকের স্ত্রী।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেড আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম। তিনি জানান, নাজমা বেগমের ২৪ শতাংশ দগ্ধ ও ছেলেকে ধোয়ায় অসুস্থ অবস্থায় আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।

নীলফামারীর তিস্তা পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকা মূল্যের তিনটি রেসকিউ বোট। বন্যা ও দুর্যোগে চরাঞ্চলে উদ্ধার কাজের জন্য কেনা নৌযানগুলো রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল। স্থানীয়দের অভিযোগ,...
দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি কমায় তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর পানি ধীরে ধীরে কমছে। তবে মাসজুড়ে বৃষ্টির পূর্বাভাস থাকায় আবারও বন্যার শঙ্কায় নিচু এলাকার বাসিন্দারা। এদিকে রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলার মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম এক মাসের ব্যবধানে প্রায়...
লোডিং...

এলাকার খবর