অবশেষে বউয়ের মুখ দেখালেন জোভান

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০২:২৯ পিএম

বেশ চাপা স্বরে কাছের বন্ধুদের বিয়ের দাওয়াত দিয়েছিলেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। এরপর গত ১২ জানুয়ারি রাতে ফেসবুকে ছবি পোস্ট করে বিয়ের ঘোষণা দেন তিনি। এরপর একবারে চুপ। 

চারদিকে হইচই হলেও নব্য স্ত্রী সম্পর্কে ‘টুঁ’ শব্দটিও নেই। এমনকি মুখটাও দেখাননি। অবশেষে সবার সামনে আনলেন স্ত্রী সাজিন আহমেদ নির্জনাকে।

সাজিন, সাফা ও জোভান। ছবি: সাফা/ফেসবুক

গত শনিবার সন্ধ্যায় একটি ভিডিও প্রকাশ করেন জোভান। ৩৭ সেকেন্ড দৈর্ঘ্যের এ ভিডিওতে স্ত্রীর মুখ আড়াল করেন জোভান। এরপরই একগাদা ছবি প্রকাশ করেন। রোববার (২১ জানুয়ারি) রাতে জোভান তাঁর ফেসবুকে বিয়ের একটি ছবি পোস্ট করেন। সামনে আসে স্ত্রীর মুখাবয়ব।

নির্জনা, টয়া ও জোভান। ছবি: ফেসবুক/টয়া

মডেল অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া ও সাফা কবির উপস্থিত ছিলেন জোভানের বিয়ের অনুষ্ঠানে। এ দুই তারকা তাঁদের ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। এসব ছবিতে দেখা যায়, অভিনেতা জোভানের পরনে গোলাপি রঙের শেরওয়ানি। তাঁর স্ত্রীও একই রঙের লেহেঙ্গা পরেছেন। চিত্রনায়ক সিয়াম সস্ত্রীক ও তৌসিফ মাহবুব বিয়েতে উপস্থিত ছিলেন। 

গত ১২ জানুয়ারি পারিবারিকভাবে বিয়ে করেছেন জোভান। স্ত্রী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। থাকেন পুরান ঢাকায়।

তারকা বন্ধুদের সঙ্গে জোভান। ছবি: টয়া/ফেসবুক

বিয়ে করেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। শুক্রবার গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আইনি প্রক্রিয়ায় বিয়ে নিবন্ধন করেন তারা। ৫৩ বছর বয়সী এই...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
রাজধানীয় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক ও প্রখ্যাত নির্মাতা-প্রযোজক মুস্তাফিজুর রহমান। রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে...
লোকজ ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি, পুরাকীর্তি, অনন্য পর্যটন এবং প্রত্যন্ত অঞ্চলের অজানা সব বৈচিত্র্যময় গৌরবগাথাকে দর্শকের সামনে তুলে ধরে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় এবারের পর্বের...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর