২৫-এ ‘বালিকা’র গায়ক প্রীতম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৮:৫৪ পিএম

শূন্য দশকের অত্যন্ত জনপ্রিয়তা পায় ‘বালিকা’ গানটি। বরং বলা যায় ‘আস্ত’ অ্যালবামটিই হয় শ্রোতানন্দিত। স্বনামের গানটিতে আন্তরিক আবেদনে বালিকাকে গায়ক বলেছিলেন, তোমার প্রেমের পদ্ম দিও না অকারণে!

সেই গানের আবেদন এখনও কমেনি। এসেছে ‘বালিকা-২’, ‘ভালোবাসার মিছিলে এসো’, ‘ভোট ফর ঠোঁট’, ‘তুই কি আমার বন্ধু হবি’, ‘ভাইয়া’, ‘সংসার’সহ অসংখ্য জনপ্রিয় গান।

এই গানগুলোর স্রষ্টা প্রীতম আহমেদ সংগীতে ২৫ বছরে পদার্পণ করছেন। আর এ উপলক্ষে লন্ডন প্রবাসী এ গায়ক এখন দেশে। আগামীকাল (৩০ জানুয়ারি) আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের।

ইনডিপেনডেন্ট ডিজিটালকে প্রীতম জানালেন, বিরল এ সময়টা বন্ধু, পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কাটাত চান। আর এ কারণে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের।

অন্যদিকে ফেসবুকে বিষয়টি চমৎকারভাবে তুলে ধরেছেন প্রীতম। তাঁর ভাষ্য, ‘সংগীত ক্যারিয়ারে অত্যন্ত সফলতার সাথে বিফল হয়ে ২৫ বছরে পদার্পণ করলাম। অন্তরের অন্তঃস্থল থেকে বন্ধু ও শত্রু উভয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিল্পচর্চায়, জীবনের মূল্যবান সময়কালের বিরল অপচয়ে, আপনাদের প্রশ্রয় ও আলিঙ্গন ছিলো একমাত্র প্রাপ্তি। সময়ের পরিক্রমায় স্থান কাল পাত্র ভেদে আমার সময়ের মানুষদের সাথে ভৌগোলিক দূরত্ব থাকলেও একই অরবিটে পাশাপাশি হেঁটেছি সবাই। জেনেছি, জীবদ্দশায় ২৫ বছর অনেক সময়। তাই পৌনে এক শতক আমাকে বাঁচতে দেয়ার জন্য তোকে, তোমাকে এবং আপনাকে অশেষ ধন্যবাদ।’
 

বিগত দশকগুলোতে প্রীতম আহমেদের লেখা, সুর ও গায়কি তৈরি করেছেন স্বতন্ত্র একটি অবস্থান। সংগীত চর্চার পাশাপাশি মানবাধিকার, সমাজ সংস্কার নিয়ে কাজ করছেন এই শিল্পী। দেশের গণ্ডি পেরিয়ে প্রীতমের বিচরণ এখন আন্তর্জাতিক অঙ্গনে। কাজ করছেন গবেষক, শিক্ষক ও অভিনেতা হিসেবে। তবে এতকিছু আগে আগামীকালটা তিনি শুধু রেখেছেন সংগীতের জন্য। বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে বিশেষ এ দিনটি পার করবেন এ গানের ‘বালক’।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর