ভাইরাল হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন মাহি

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৫:৫৫ পিএম

ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহির একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে অন্তর্জালে। যেখানে মেকআপ ছাড়া একদম সাদামাটা মাহিকে দেখা গেছে। এটি দেখে অনেকেই বাঁকা মন্তব্য করেছেন। গায়ের রং নিয়ে বর্ণবাদী মন্তব্যও করেছেন অনেকে। বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন এ অভিনেত্রী। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিকারীদের কড়া জবাবও দিয়েছেন।

মাহি লেখেন, ‘মাঝেমধ্যেই অভিনেত্রীদের স্কিন কালার নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য শোনা যায়। নিজের বাইরেও অনেকের পোস্টে এমন মন্তব্য চোখে পড়ে। কিন্তু একজন অভিনেতার ক্ষেত্রে কিন্তু তেমনটা ঘটে না। এর কারণ আসলে অজানা। হয়তো আমরা অনেকেই মধ্যযুগীয় ধ্যান-ধারণা নিয়ে চলছি। আমি ব্যক্তিগতভাবে বরাবরই কাজকে গুরুত্ব দিয়েছি। এখন যে জায়গায় দাঁড়িয়ে সেখানেও অনেক চেষ্টা, কষ্ট, পরিশ্রম রয়েছে।’

নিজের ভাবনা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‌‘মানুষের ভালোবাসা রয়েছে। কিন্তু তার পরও মাঝেমধ্যে রং নিয়ে মানুষের এমন ট্রল করা আমাকে ভাবায়। যদিও গুটিকয়েক মানুষই কেবল এমনটা করে থাকেন। অথচ একজন মানুষকে, একজন অভিনেত্রীকে তার কাজ দিয়ে বিচার করা উচিত। অন্য কোনো কিছু দিয়ে নয়।’

নিজের চেয়ে কাজের সমালোচনা করলে তিনি বেশি খুশি হন উল্লেখ করে তিনি লেখেন, ‘কাজের সমালোচনা করুন, মাথা পেতে নেব। নিজেকে আরো শোধরানোর চেষ্টা করব। কিন্তু এভাবে গায়ের রং নিয়ে কথা বলে নিজের পরিচয় দেবেন না। আমি আপনাদের জন্য কাজ করছি, করে যাব। আপনাদের ভালোবাসায় থাকতে চাই, বাঁচতে চাই।’

এদিকে মাহির পাশেও দাঁড়িয়েছেন বেশ ক’জন তারকা। জানা যায়, অনভিপ্রেতভাবে মাহির ভিডিওটি করেছিলেন এক জ্যেষ্ঠ অভিনেত্রী।

তিনি সেখানে মাহির মেকআপহীন মুখ উন্মোচন করার চেষ্টা করেছেন। সিনিয়র শিল্পীর এমন অশিল্পী আচরণ নিয়েও হচ্ছে সমালোচনা।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শুটিংয়ের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বের হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনায় মাথা ও কপালে...
পাহাড়ি সৌন্দর্যের রানী বান্দরবানে ধারণ করা হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে প্রচারিত ‘ইত্যাদি’। পাহাড়, জলপ্রপাত, নদী, অরণ্য আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যেঘেরা পর্যটনকেন্দ্র নীলাচলের...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর