নাটকে ইলিয়াস কাঞ্চন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৬ পিএম

নিজের সংগঠন ও চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে বেশ ব্যস্ত সময় কাটান অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তাই কালেভদ্রে পর্দায় দেখা মেলে এ শিল্পীর।

এবার সুজাত শিমুলের রচনায় শুভ্র আহমেদের নির্দেশনায় ও মাহফুজার রহমানের প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন।
নাটকের নাম ‘রূপান্তর’। ৩ ফেব্রুয়ারি, শনিবার রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে এটি।  

এতে আরো অভিনয় করেছেন মামুনুর রশিদ, আহসান হাবীব নাসিম, সুষমা সরকার, সাজ্জাদ সাজু, নীলিমা নুপুর, শামা ফারজানা, উত্তম অধিকারী, আহমেদ ও তাপস সরকার। 
 
রূপান্তর নাটকের দৃশ্য। ছবি: বিটিভি নাটকের গল্পে দেখা যাবে- কামরান আহমেদ একজন অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা। দুই ছেলে, এক মেয়ে, বড় ছেলের বউ রেহানা ও নাতনী অরিনকে নিয়ে তার সংসার। পরিবারের সবার ওপর তার ভীষণ আক্ষেপ। কারণ কারোর মধ্যে কোনো শৃঙ্খলা নেই। তিনি সব সময় ভাবতেন পরিবারের সবাইকে যদি শৃঙ্খলায় নিয়ে আসতে পারতেন! কিন্তু তা কী করে সম্ভব! সবাই তো এখন অনেক বড় হয়ে গেছে। একদিন সকালে তিনি ঘুম থেকে জেগে উঠে নিজেকে দেখতে পান একজন শক্তিমান মানুষের বেশে, শাসকের বেশে অর্থাৎ ম্যাটামরফোসিসে আক্রান্ত হলেন কামরান সাহেব। হাতে লাঠি নিয়ে চিৎকার করে সবাইকে ডাকতে শুরু করলেন।

সৈন্যদের মত সিঙ্গেল লাইনে দাঁড় করালেন সবাইকে। নানা রকম কমান্ড করতে লাগলেন। তাদের বাবার এই আচরণে পরিবারের সবাই বেশ চিন্তিত! কিন্তু টনিকের মতো কয়েকদিনের মধ্যে পরিবারের সকলেই চলে আসে শৃঙ্খলার বৃত্তে। একদিন সকালে তাদের বাবা ঘুম থেকে উঠার আগেই সবাই প্যারেডে হাজির। সবার ইচ্ছে তারা বাবাকে সারপ্রাইজ দেবে। কিন্তু তাদের বাবার এসব ঘটনার কিছুই মনে নেই। তিনি আবার স্বাভাবিক মানুষ হয়ে গেছেন। 

 

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে আয়োজিত এক বিক্ষোভে...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর