জাবিতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৩ এএম

কৌশলে এক দম্পতিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ডেকে এনে স্বামীকে হলের একটি কক্ষে আটকে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল সংলগ্ন জঙ্গলে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন—বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও মামুন নামের বহিরাগত এক যুবক।

জানা গেছে, ভুক্তভোগী দম্পতি পূর্ব পরিচিত হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেড়ানোর কথা বলে প্রথমে ওই নারীর স্বামীকে ক্যাম্পাসে ডেকে আনেন বহিরাগত মামুন। পরে সন্ধ্যার পর স্বামীকে দিয়ে কৌশলে স্ত্রীকে ডেকে আনেন অভিযুক্তরা।

পরে অভিযুক্ত মামুন ও মোস্তাফিজ কৌশলে ওই নারীর স্বামীকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের ‘এ’ ব্লকের ৩১৭ নম্বর কক্ষে আটকে রাখেন। পরে তাঁরা ওই নারীকে স্বামীর কাছে নেওয়ার কথা বলে হলটির পাশের জঙ্গলে নিয়ে যান। সেখানেই পালাক্রমে ধর্ষণ করেন।

ভিডিও দেখুন:এদিকে ঘটনাটি বিশ্ববিদ্যালয়ে জানাজানি হলে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। রাতেই শিক্ষার্থীদের একটি অংশ দায়ীদের বিচার দাবি করে বিক্ষোভ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ভুক্তভোগী নারীর স্বামীকে বেধড়ক পেটানো হয়েছে। অবিলম্বে অভিযুক্ত জাবি শিক্ষার্থীকে বহিষ্কারের দাবি জানান তাঁরা। এ ছাড়া অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও জানান তাঁরা।

আশুলিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক বলেন, গতকাল শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর