স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা থেকে শিশু চুরি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৫ এএম

লক্ষ্মীপুরের কমলনগরে মালিহা ইসলাম ওহি নামে ৯ মাসের এক শিশুকে নিয়ে পালিয়েছে এক নারী। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার তোবারগঞ্জ ইউনিয়নের অগ্রণী স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসের সামনে এ ঘটনা ঘটে।
 
শিশু ওহি সদর উপজেলার ভবানীঞ্জ ইউনিয়নের চরউভূতি গ্রামের আবুধাবি প্রবাসী মো. সেলিমের মেয়ে। তার বড় বোন সাবিহা ইসলাম মিহি (৬) ওই প্রতিষ্ঠানের প্লে গ্রুপের ছাত্রী। 

শিশুটির পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ছিল। এতে ওহি ও মিহিকে নিয়ে তাদের মা মরিয়ম বেগম বিদ্যালয়ে আসেন। মিহি যেমন খুশি তেমন সাজো ইভেন্টে অংশ নেয়। এতে ঘটনার সময় ওহিকে তার মা পরিচিত এক ছাত্রীর কাছে রাখে। পরে অপরিচিত এক নারী এসে তাকে কোলে নিয়ে পালিয়ে যায়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রতিষ্ঠানের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন। এতে দেখা যায় লাল কালো বোরকা পরিহিত এক নারী শিশু ওহিকে নিয়ে প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাচ্ছে। তবে তাকে কেউ চিনতে পারনি।

ওহিকে চুরির ঘটনা নিশ্চিত করে তার নানা মো. ওসমান বলেন, আমার নাতনিকে চুরি করে নিয়ে গেছে এক নারী। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে উদ্ধারে পুলিশসহ সকলের সহযোগিতা চাই।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। তবে শিশুটিকে উদ্ধারে কাজ করছে পুলিশ।

রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।
রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যানের একটি বাসার ছাদের তৃতীয় তলায় খেলার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পা পিছলে পড়ে মোছা. নুসরাত নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে স্থানীয় হামিম মডেল...
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
অন্ধকার ও নির্জন এলাকায় পৌঁছানোর তাজমিন বিষয়টি বুঝতে পেরে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেন সুমন। জান্নাতুল চিৎকার করলে তার গলায় গামছা...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়লেও মিছিলের ঘটনা অস্বীকার করেছে পুলিশ। এ ঘটনায় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
বিদ্যুতের চাহিদা মেটাতে বাংলাদেশেও বাড়ছে সৌরশক্তির সম্ভাবনা। এই সম্ভাবনাকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে চীনের সোলার প্রযুক্তি। কম খরচে সৌরপ্যানেল থেকে শুরু করে ব্যাটারি, সবই তৈরি হচ্ছে চীনে। এতে দেশে...
অস্বচ্ছল নারীদের কাছে কম দামে রান্নার গ্যাস বিক্রির পরিকল্পনা করছে সরকার। এ জন্য প্রথমে সীমিত পরিসরে ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে গ্রামঞ্চলের নির্ধারিত নারীদের। বিপিসি চেয়ারম্যান বলছেন, জ্বালানি বিভাগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর