কর্মঘণ্টা শেষে বসের ফোনকল না ধরার অনুমতি দেবে অস্ট্রেলিয়া

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৪ এএম

কর্মঘণ্টা শেষ হওয়ার পরেও উর্ধ্বতন কর্মকর্তারা তাঁর অধস্তন কর্মীদের ফোনকল ও ক্ষুদে বার্তা দিয়ে নানা কাজ বাতলে দেন। এসব অপেশাদার আচরণ সারা বিশ্বেই চর্চিত হতে দেখা যায়। অযৌক্তিক এসব যন্ত্রণা থেকে অধস্তন কর্মীদের মুক্তি দিতে এবার আইন পাস করতে যাচ্ছে অস্ট্রেলিয়া।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নির্ধারিত কর্মঘণ্টার পর বসের অযৌক্তিক ফোনকল ও মেসেজ উপেক্ষা করার অনুমতি দিয়ে আইন পাস করার উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া। গত বুধবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, এ আইন অমান্য করে নিয়োগকর্তারা যদি কর্মীদের ফোনকল করেন, তবে তাদের জরিমানা করা হবে। আর কর্মীরা যদি বসের ফোনকল না ধরেন, সে ক্ষেত্রে কর্মীদের কোনো জরিমানা দেওয়ার বিধান থাকবে না এ আইনে।

অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার খুব শিগগিরই পার্লামেন্টে বিলটি উত্থাপন করবে। সরকার বলছে, আইনটি পাস হলে কর্মীদের অধিকার সুরক্ষিত হবে এবং কর্মজীবন ও পারিবারিক জীবনের মধ্যে ভারসাম্য তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

কর্মসংস্থানমন্ত্রী টনি বার্ক বলেন, বেশির ভাগ সিনেটরই ইতিমধ্যে এ আইনে অনানুষ্ঠানিক সমর্থন জানিয়েছেন। আইনটি পাস হলে নির্ধারিত কর্মঘণ্টার পর অফিসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার অধিকার পাবেন কর্মীরা। একই সঙ্গে অবৈতনিক ওভারটাইম কাজ থেকে বিরত থাকতে পারবেন।

রয়টার্স জানিয়েছে, একই ধরনের আইন ফ্রান্স, স্পেন এবং ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশে ইতিমধ্যে কার্যকর রয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, ‘আমরা বলতে চাচ্ছি, কেউ যদি দিনে ২৪ ঘণ্টা কাজের বেতন না পান তবে তাকে ২৪ ঘণ্টা অনলাইনে না থাকার জন্য জরিমানাও করা যাবে না।’ 

অ্যান্থনি আলবানিজ আরও জানান, চলতি সপ্তাহের শেষের দিকে পার্লামেন্টে বিলটি উত্থাপন করা হবে। বিলটিতে স্থায়ী কাজ ও অস্থায়ী কাজের সুস্পষ্ট বিধান থাকবে। এ ছাড়া ট্রাক চালকদের জন্য ন্যূনতম বেতন কাঠামোও যুক্ত করা হবে।

তবে এ আইনের সমালোচনা করেছেন বেশ কয়েকজন রাজনীতিবিদ, নিয়োগকর্তা এবং করপোরেট নেতা। তাঁদের ভাষ্য—কর্মীদের সংযোগ বিচ্ছিন্ন রাখার অধিকার দিয়ে আইন পাস করা হবে বাড়াবাড়ি।

অকাস জোটের আওতায় পানির নিচে পরিচালিত মানববিহীন ড্রোন প্রযুক্তি উন্নয়নে যৌথভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। সিঙ্গাপুরে নিরাপত্তা সম্মেলনে তিন দেশের প্রতিরক্ষামন্ত্রীরা এ ঘোষণা...
ইসরায়েলের ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গাভিরের বিতর্কিত ভিডিও নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে অনেক দেশ। ত্রাণবাহী নৌবহরের আটক কর্মীদের হাঁটু গেড়ে বসতে বাধ্য করা ও উত্যক্ত করার দৃশ্য দেখা যায় ভিডিওতে।...
যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির ভরাডুবিকে কেন্দ্র করে চাপে পড়েছেন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। নিজ দল লেবার পার্টির কয়েকজন সদস্যই এবার তাঁর পদত্যাগ দাবি করেছেন। 
অক্টোবর মাসে ইসরায়েলে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একজোট হয়েছেন বিরোধীরা। নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে হাত মিলিয়েছেন দেশটির সাবেক দুই প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর