হলিউডে এবার বলিউডের মসলা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪২ পিএম

বহুমুখী অভিনেতাদের একজন দেব প্যাটেল। অস্কারজয়ী ‌‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবির মাধ্যমে অভিষেকের পর ‘লায়ন’ ও ‘হোটেল মুম্বাই’-এও প্রশংসা কুড়িয়েছেন সমালোচক-দর্শকদের। এবার পরিচালনাতেও অভিষেকের পালা। এর আগে ‌‘হোম শপার’ নামের একটি শর্টফিল্ম পরিচালনা করলেও এবার মুক্তি পেতে যাচ্ছে তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য ‘মাঙ্কি ম্যান’। অ্যাকশন থ্রিলার এই ছবির মাধ্যমে হলিউডে তিনি ছড়িয়ে দিতে যাচ্ছেন বলিউডের মসলা। সোমবার (১২ ফেব্রুয়ারি) প্রকাশিত নতুন একটি ট্রেলারে তেমনই আভাস।

এর আগে গত মাসে মুক্তি পায় সিনেমাটির অফিসিয়াল ট্রেলার। যেখানে আঁচ করা যায়, দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে এটি এক যুবকের (দেব) প্রতিশোধ নেওয়ার গল্প, যারা তার মাকে খুন করেছিল এবং দরিদ্র ও ক্ষমতাহীনদের ওপর সামাজিক কৌশলে অত্যাচার করেছে। ছবিটি মূলত ভারতের প্রেক্ষাপটে তৈরি। এবং তা মুম্বাইয়ের রাস্তায় প্রতিশোধ নিতে চাওয়া এক যুবকের গল্প বলে।

একটি দৃশ্যে শোভিতা ধুলিপালা। ছবি: সংগৃহীত

এই ছবির হাত ধরে হলিউডে পা রাখছেন ভারতীয় অভিনেত্রী শোভিতা ধুলিপালা। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মকরন্দ দেশপাণ্ডে, সিকন্দর খের, শার্লটো কোপ্লে, পিতোবাস, বিপিণ শর্মা, অদিতি কালকান্তে, অশ্বিণী কালসেকর প্রমুখ। 

প্রযোজনায় রয়েছেন দেব প্যাটেল, জমন থমাস, জর্ডন পিল, উইন রোসেনফেল্ড, ইয়ান কুপার, বেসিল ইওয়ানিক, এরিকা লি, ক্রিস্টিন হেব্লার ও অঞ্জয় নাগপাল। ২০২১ সালে ৩০ মিলিয়ন ডলার মূল্যে সিনেমাটির স্বত্ব কিনে নেয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। তখন পর্যন্ত এই ওটিটিতেই এর স্ট্রিমিং হওয়ার কথা ছিল। 

তবে প্রযোজক জর্ডন এই ছবি দেখে মনে করেন এটি বড়পর্দায় মুক্তি পাওয়া উচিত। এবার ইউনিভার্সাল পিকচার্সের পরিবেশনায় আগামী ৫ এপ্রিল থিয়েটারে মুক্তি পাচ্ছে ছবিটি। এরপর আসছে ওটিটির পর্দায়।

বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
চার বছরের অপেক্ষার অবসান। আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই—বিশ্বকাপের ফাইনাল। একদিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের পরাশক্তি স্পেন। নব্বই মিনিট, কিংবা তারও বেশি...
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর