সমুদ্রসৈকতে গিয়ে বিয়ে করলেন স্পর্শিয়া

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০০ পিএম

বসন্ত এসে গেছে... গানটি অবশ্যই আজ (১ ফাল্গুন) গাইতে পারেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। ভালোবাসা আর বসন্তের দিনে বিয়ে করেছেন তিনি। পাত্র সৈয়দ রিফাত নাওঈদ হোসেন চট্টগ্রামের ছেলে। পড়াশুনা করেছেন দেশের বাইরে। এখন একটি মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানির পরিচালক পদে কাজ করছেন। 

জানা যায়, ১৩ ফেব্রুয়ারি কক্সবাজার বিচেই স্পর্শিয়ার গায়েহলুদ অনুষ্ঠান হয়। বুধবার ইনানি বিচে হয়েছে আকদ। এসময় উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যসহ স্পর্শিয়ার সহকর্মীরা।

পাত্র প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘আমি আগেই বলেছি বিয়েটা আম্মুর পছন্দেই করব। নাওঈদকে আমার আম্মুর  খুব পছ্ন্দ হয়েছে। তাছাড়াও কিছু বিষয়ে নাওঈদকে আমিও মনের মতো পেয়েছি বলেই আমি রাজি হয়েছি। সেও হয়তো আমার মধ্যে তার স্ত্রী হিসেবে যে গুণগুলো চেয়েছিল, সেগুলো পেয়েছে। তাই দুই পরিবারের সম্মতিতেই বিয়ে।’

জানা যায়, এক বন্ধুর মাধ্যমে রিফাতের সঙ্গে পরিচয় হয় অভিনেত্রীর। সেখান থেকেই দুজনের বন্ধুত্ব ও মন দেওয়া নেওয়া।

স্পর্শিয়া ও রিফাত। ছবি: ফেসবুক থেকে নেওয়া

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
সজীবের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। সামাজিকমাধ্যমের এক পোস্টে নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, হার্টের সমস্যায়...
বিয়ে করেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। শুক্রবার গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আইনি প্রক্রিয়ায় বিয়ে নিবন্ধন করেন তারা। ৫৩ বছর বয়সী এই...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ‘মনজুর খান প্লাজা’ নামের সাততলা ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে ভবনটিতে আগুন লাগলেও পরে তা...
বাংলাদেশ সফররত কানাডা সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী রণদ্বীপ সিং সারাই সোমবার ঢাকার ঐতিহাসিক শিখ ধর্মীয় উপাসনালয় ‌‘গুরুদুয়ারা নানক শাহী’ দর্শন করেছেন। এ সময় তার সাথে আরও...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর (ভোটার তালিকায় সংশোধন) প্রক্রিয়া বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল দিল্লিসহ দেশটির একাধিক শহর। সেই আন্দোলনের পেছনে...
কুমিল্লা-৪ আসনের এমপি ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় এমপি ছেলে, মেয়ে শালীও ডিলার পেয়েছে। এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে এমপির বউও...
লোডিং...

এলাকার খবর