ছাপাখানার মেশিন দেখতে জাপানে যেতে চান ৫ কর্মকর্তা 

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৯ পিএম

কারিগরি  শিক্ষাবোর্ডের ছাপাখানার জন্য একটি মেশিন কেনা হবে। সেই মেশিন দেখতে কারিগরি বোর্ডের ৫ কর্মকর্তা যেতে চান জাপানে। এ সংক্রান্ত একটি প্রস্তাব বোর্ডের পক্ষ থেকে মন্ত্রণালয়ে পাঠানোও হয়েছে। 

অবশ্য চুড়ান্ত অনুমোদনের জন্য ফাইলটি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের কাছে গেলে তিনি তা আটকে দেন। জাপান সফরের তালিকায় ছিলেন, কারিগরি বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান, বোর্ডের সচিব মিজানুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক কেপায়েত উল্লাহ, প্রকৌশলী আবু সিদ্দিক এবং  কারিগরি বোর্ডের উপসচিব আবুল হোসেন।

জানা গেছে, সম্প্রতি আট কোটি টাকা দিয়ে একটি ছাপা মেশিন কেনার উদ্যোগ নিয়েছে কারিগরি বোর্ড। এ সংক্রান্ত দরপত্রও চূড়ান্ত করার পর ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যদেশ দেওয়া হয়েছে। জাপানের একটি প্রতিষ্ঠান থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান এই মেশিনটি আমদানি করছে। যেকোনো সময় মেশিনটি বাংলাদেশে চলে আসবে। শেষ মুহূর্তে এই মেশিন দেখতে যাওয়ার জন্য ৫ জন কর্মকর্তার জাপান ভ্রমণকে শিক্ষা মন্ত্রণালয়ের কমকর্তারা অপ্রযোজনীয় মনে করছেন। এ কারণে ফাইলটি এখন পর্যন্ত অনুমোদন পায়নি। 

জানতে চাইলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, কৃচ্ছতাসাধনের জন্য বিদেশ সফরের বিষয়ে সরকারের বিধি নিষেধ আছে। এই সফর খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না হওয়ায়  অনুমোদন দেয়া হয়নি। 

পরীক্ষার খাতাসহ বিভিন্ন কাগজপত্র ছাপানোর জন্য বোর্ডের নিজস্ব একটি ছাপাখানা আছে। সেই ছাপাখানার একটি মেশিন অকার্যকর হয়ে গেছে। এই জন্য ৮ কোটি টাকা ব্যয়ে নতুন মেশিন কেনার সিদ্ধান্ত নেয় বোর্ড। মেশিনটি ওই ছাপাখানায় স্থাপন করা হবে।
 
কারিগরি বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান ইনডিপেনেডেন্ট ডিজিটালকে বলেন, ‘এই সফরের জন্য সরকারের ফান্ড থেকে কোন টাকা খরচ হত না। এখানে যে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ পেয়েছে তারা মেশিন কেনার আগে দেখাতে নিয়ে যেতে চেয়েছিল। তাই যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।’

মেশিন দেখতে এতো কর্মকর্তার এক সাথে যেতে হবে কেন– এই প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘নিয়ম মেনেই প্রস্তাব দেওয়া হয়েছিল।’

প্রসঙ্গত, ডলার সংকটের কারণে সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বিদেশ সফরের জন্য দেশ থেকে ডলার চলে যায় বিধায় সরকার এই বিধিনিষেধ জারি করে।

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।
দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার টাঙ্গাইল, নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর‌ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এসআরইউ নামে পুলিশের নতুন ইউনিট আসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে বিভিন্ন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর